শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কোয় ট্রাম্পের দূত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ২:৫১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ বৃহস্পতিবার মস্কোয় পৌঁছেছেন। 

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভনুকোভো বিমানবন্দরে পৌঁছানোর পর তাঁরা রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সঙ্গে সাক্ষাৎ করেন।

যুদ্ধ বন্ধ করতে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মঙ্গলবার ও বুধবার ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো অগ্রগতি ছাড়াই শেষ হওয়া বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা অংশ নেন। গত ফেব্রুয়ারির পর এটিই ছিল এ ধরনের প্রথম ত্রিপক্ষীয় আলোচনা।

বুধবারের বৈঠকটি দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে শেষ হওয়ার পর কুশনার জানান, মস্কো বৈঠকের মূল উদ্দেশ্য হলো আরো মানবিক সহায়তা ও বন্দি মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা।

পাশাপাশি, আলোচনাটিকে বহুপক্ষীয় রূপ দিতে এতে ইউরোপীয়দের যুক্ত করার বিষয়েও চাপ দেওয়া হবে। ইউক্রেন দীর্ঘদিন ধরেই মূল আলোচনার টেবিলে ইউরোপকে রাখার দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান

তবে মস্কো ত্রিপক্ষীয় আলোচনায় বসলেও তাতে ইউরোপীয়দের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে। চলতি সপ্তাহের শুরুতে সংযুক্ত আরব আমিরাতের ওই শহরে ইউরোপীয় কর্মকর্তাদের উপস্থিতির সমালোচনা করে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছিলেন, তাদের এই সম্পৃক্ততা কোনো আশাব্যঞ্জক পদক্ষেপ নয়।

ট্রাম্প প্রশাসনে কোনো আনুষ্ঠানিক পদে না থেকেও দেশের অন্যতম শীর্ষ কূটনীতিক হিসেবে ভূমিকা রাখা কুশনার এবং উইটকফ এরপর ডাবলিনে যাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তাঁরা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আবুধাবি আলোচনা থেকে উঠে আসা ধারণাগুলো নিয়ে কথা বলবেন।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: