শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৫ মে ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬
গাজায় ইসরায়েলি হামলায় ৩ শিশুসহ নিহত ১৬

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ৩ শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। রোববার (৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর: আরর নিউজ।

গাজার বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল জানান, উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ছয়জন প্রাণ হারান। এর মধ্যে আল-মাওয়াসির এলাকার একটি অ্যাপার্টমেন্টে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে দুই বছর বয়সী দুইটি শিশুও রয়েছে।

তিনি আরও জানান, আল-মাওয়াসিরের একটি তাঁবুতে চালানো অপর হামলায় নিহত হয়েছেন আরও ১০ জন, যাদের মধ্যে একজন শিশু ও সাতজন নারী রয়েছেন।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানতে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করে সংবাদমাধ্যম এএফপি। তবে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। একজন মুখপাত্র জানিয়েছেন, বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করে, গত দুই দিনে গাজা জুড়ে তারা ১০০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে। এতে “অস্ত্রের গুদাম” ধ্বংস এবং “বেশ কয়েকজন সন্ত্রাসী”কে হত্যা করা হয়েছে বলেও জানায় তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। চলতি বছরের শুরুতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে গেলেও, তা ভেঙে ১৮ মার্চ থেকে পুনরায় আক্রমণ শুরু করে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চের পর নতুন করে শুরু হওয়া হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৪৩৬ জন নিহত হয়েছেন। সবমিলিয়ে চলমান সংঘাতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ৫৩৫ জনে।

ভোরের আকাশ//র.ন

হামাস ইসরায়েল যুদ্ধফিলিস্তিনি নিহতইসরায়েলি হামলাফিলিস্তিনের গাজা

শেয়ার করুন: