শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

বিদেশি কর্মীদের গ্রিন কার্ড পাওয়ার নিয়ম কঠোর করছে ট্রাম্প প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ২:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ বা গ্রিন কার্ড পাওয়ার প্রক্রিয়া আরও কঠোর করার উদ্যোগ নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ লক্ষ্যে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড কর্মসূচিতে নতুন বিধিনিষেধ প্রস্তাব করেছে দেশটির শ্রম বিভাগ। এর ফলে প্রযুক্তি খাতসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিদেশি পেশাজীবীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ সীমিত হতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) প্রস্তাবিত নতুন বিধিমালায় কর্মসংস্থানভিত্তিক স্থায়ী শ্রম সনদ কর্মসূচি বা ‘পার্মানেন্ট লেবার সার্টিফিকেশন’ (পার্ম) প্রক্রিয়ায় পরিবর্তনের কথা জানিয়েছে শ্রম বিভাগ। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানান হয়।

বর্তমানে যুক্তরাষ্ট্রের বড় প্রযুক্তি প্রতিষ্ঠান ও আউটসোর্সিং কোম্পানিগুলো বিদেশি কর্মীদের জন্য এই কর্মসূচির মাধ্যমে গ্রিন কার্ডের আবেদন করতে পারে। এর ফলে অস্থায়ী কর্মভিসায় থাকা বিদেশি কর্মীরা স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পান।

বর্তমান নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি কর্মী নিয়োগের আগে প্রতিষ্ঠানগুলোকে প্রমাণ করতে হয় যে সংশ্লিষ্ট পদে পর্যাপ্ত যোগ্য ও আগ্রহী মার্কিন কর্মী পাওয়া যাচ্ছে না। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগের ফলে একই ধরনের কাজে নিয়োজিত মার্কিন কর্মীদের বেতন ও কর্মপরিবেশ ক্ষতিগ্রস্ত হবে না, সেটিও নিশ্চিত করতে হয়।

তবে নতুন প্রস্তাবে বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে মার্কিন কর্মীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে না এটি প্রমাণ করতে নিয়োগদাতাদের আরও কঠোর শর্ত পূরণ করতে হবে। আগে যেসব পেশাকে কর্মীসংকটের কারণে এই নিয়মের কিছু বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, সেগুলোকেও নতুন বিধিনিষেধের আওতায় আনা হবে। এর মধ্যে পেশাদার নার্স এবং অসাধারণ দক্ষতাসম্পন্ন বিজ্ঞানীরাও রয়েছেন।

এ ছাড়া নিয়োগপ্রক্রিয়ায় আধুনিক পদ্ধতি ব্যবহারের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করা হয়েছে। মার্কিন শ্রমিকদের সবচেয়ে বড় ও যোগ্যতাসম্পন্ন অংশের কাছে চাকরির বিজ্ঞপ্তি পৌঁছাতে প্রতিষ্ঠানগুলোকে মুদ্রিত বিজ্ঞাপনের পরিবর্তে ইলেকট্রনিক মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের মতো পদ্ধতি ব্যবহার করতে হবে।

নতুন প্রস্তাবে আরও বলা হয়েছে, কোনো মার্কিন প্রতিষ্ঠান একই ধরনের পদে কর্মী ছাঁটাই করার দুই বছরের মধ্যে ওই পদে বিদেশি কর্মীর জন্য পার্ম সনদ চাইতে পারবে না।

ট্রাম্প প্রশাসনের অভিবাসন নিয়ন্ত্রণের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে গত অক্টোবরেও অ্যাডোবি, মাইক্রোসফটসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং কয়েকটি আইটি আউটসোর্সিং কোম্পানির পার্ম কর্মসূচি ব্যবহারের সুযোগ বন্ধ করে দেয় মার্কিন সরকার। শ্রম বিভাগের তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় সবচেয়ে বেশি স্থায়ী শ্রম সনদের আবেদন করে মাইক্রোসফট।

আরও পড়ুন

মানুষ নিয়ে প্রথমবার আকাশে উড়ল চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

মঙ্গলবার প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশ করা হবে। এরপর জনসাধারণের মতামত জানানোর জন্য ৬০ দিন সময় দেওয়া হবে। মতামত পর্যালোচনা শেষে চূড়ান্ত হলে নতুন বিধিমালা কার্যকর হতে পারে।

বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি কার্যকর হলে যুক্তরাষ্ট্রে কর্মরত দক্ষ বিদেশি পেশাজীবীদের গ্রিন কার্ড পাওয়ার পথ আরও কঠিন হবে। বিশেষ করে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও গবেষণা খাতে বিদেশি কর্মীদের নিয়োগ এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগে এর প্রভাব পড়তে পারে।

ভোরের আকাশ/ইউএম
 

গ্রিন কার্ড

শেয়ার করুন: