শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ, শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের টানা দুই বছরের সামরিক আগ্রাসনে ধ্বংস হয়ে যাওয়া এই উপত্যকায় এখন মানবিক বিপর্যয় চরমে। হাজার হাজার মানুষ কেবল প্রিয়জনই হারাননি, হারিয়েছেন নিজেদের শরীরের অংশও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনি অঙ্গচ্ছেদ হয়েছেন—যার এক-চতুর্থাংশই শিশু। এই ভয়াবহ পরিসংখ্যান কেবল যুদ্ধের নিষ্ঠুরতাই নয়, এক প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংসেরও ইঙ্গিত দেয়।

এছাড়া বর্তমানে যুদ্ধবিরতি চললেও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে আহতদের দুর্ভোগ আরও বাড়ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজায় ইসরায়েলের টানা দুই বছরের আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৬ হাজার ফিলিস্তিনির অঙ্গচ্ছেদ হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, অঙ্গচ্ছেদের শিকার যারা হয়েছেন তাদের মধ্যে ২৫ শতাংশই শিশু এবং ১২ দশমিক ৭ শতাংশ নারী।

বিবৃতিতে আরও বলা হয়, চিকিৎসা সরঞ্জাম ও সহায়ক উপকরণের তীব্র ঘাটতির কারণে আহত ও অঙ্গচ্ছেদ হওয়া মানুষের দুর্ভোগ আরও বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, “এই পরিসংখ্যানগুলো গাজায় হাজারো আহত মানুষ ও তাদের পরিবারের গভীর মানবিক যন্ত্রণাকেই সামনে তুলে ধরে”। এমন অবস্থায় আহতদের পুনর্বাসন এবং বিশেষ করে শৈশবেই স্থায়ীভাবে অঙ্গহানি হওয়া শিশুদের জন্য জরুরি মানসিক ও সামাজিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও অন্তত ১ লাখ ৭০ হাজার ৬০০ জন।

এছাড়া প্রায় ৯ হাজার ৫০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। তাদের অনেকেই ধসে পড়া ভবনের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

গাজায় হামলাহামাস ইসরায়েল যুদ্ধইসরায়েলহামাসফিলিস্তিন

শেয়ার করুন: