শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

নেতানিয়াহুর সঙ্গে জোট নয়, সরকার গঠনে এগোচ্ছেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে নির্বাচনে হস্তক্ষেপের তথ্য ফাঁসের ঘটনায়। এ ঘটনার জেরে নেতানিয়াহুর দল লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে বিরোধী জোট। সোমবার ইসরায়েলি সম্প্রচারমাধ্যম কান-কে এ তথ্য জানিয়েছেন গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ‘চেঞ্জ’ জোটের একাধিক সূত্র।

জোটটির কয়েকজন নেতা ঘটনাটিকে ‘অভ্যুত্থানের প্রচেষ্টা’ হিসেবে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান ডেভিড জিনি ও গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে অপসারণের দাবি জানিয়েছেন তারা।

আইজেনকোট বর্তমানে ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের প্রচেষ্টা চালাচ্ছেন। তার জোটে নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদোর লিবারম্যানের মতো বিরোধী রাজনীতিবিদদের নেতৃত্বাধীন দলগুলোও রয়েছে।

কান জানিয়েছে, গত সপ্তাহে নেসেটের (ইসরায়েলি পার্লামেন্ট) শপথ গ্রহণ অনুষ্ঠানে আরব দলগুলোকে লক্ষ্য করে নেতানিয়াহুর আক্রমণাত্মক মন্তব্যের কারণে সমঝোতার সম্ভাবনা আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইরান ইস্যুতে আলোচনার জন্য মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরও আইজেনকোটের অসন্তোষের অন্যতম কারণ। সম্প্রচারমাধ্যমটির তথ্য অনুযায়ী, সফরের কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর সঙ্গে আইজেনকোটের বৈঠক হলেও তাকে এ সফরের বিষয়ে কিছু জানানো হয়নি।

চ্যানেল ১২-এর রোববার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর কার্যালয় থেকে সরবরাহ করা তথ্যের ভিত্তিতেই গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইসরায়েলি মুসলিম রাজনৈতিক দল রা’আম পার্টির কর্মীদের গ্রেপ্তার করেছিল পুলিশ।

তদন্তে জানা গেছে, গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা ওই তথ্যের নির্ভরযোগ্যতা যাচাইয়ের পরামর্শ দিয়েছিলেন। তবে পুলিশ তা উপেক্ষা করে গ্রেপ্তারের পদক্ষেপ নেয়। পরে জানা যায়, তথ্যটির উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক এক সহকারী।

চ্যানেল ১২ আরও জানিয়েছে, বিদেশি হস্তক্ষেপের আশঙ্কার কথা উল্লেখ করে নির্বাচনের দিন পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়িপাতার অনুমতি চেয়েছিলেন শিন বেটপ্রধান ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারভ-মিয়ারা সেই আবেদন প্রত্যাখ্যান করেন।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে নেতানিয়াহুর উগ্র ডানপন্থি জোটের আসনসংখ্যা কমে যায়। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ও আরব দলগুলোর জোট সম্মিলিতভাবে ১২০টি আসনের মধ্যে ৬৭টি আসন পায়।

আরও পড়ুন

হুথিদের ওপর ইয়েমেনি বাহিনীর ৬৬১ হামলা, হতাহত ১৭৩

নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন গাদি আইজেনকোটকে। আরব দলগুলোর সমর্থন নিয়ে তিনি চাইলে সরকার গঠন করতে পারেন। এ জন্য তিনি সব মিলিয়ে দেড় মাস সময় পাবেন। এই সময়ের মধ্যে ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন নেতানিয়াহু।

তবে আরব দলগুলো জানিয়েছে, নেতানিয়াহু ও তার উগ্রপন্থি মন্ত্রী ইতামার বেন গিভিরকে ক্ষমতা থেকে সরাতে তারা আইজেনকোটের জোটকে সমর্থন দেবে। সূত্র : আনাদোলু এজেন্সি

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: