শিরোনাম
উখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতিরউখিয়ায় ১৪৪ ধারা জারিনভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবিএইচএসসির ফল শনিবার, যেভাবে জানবেনবসনিয়ায় ইইউ মিশনে ইতালির হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৪হরমুজ প্রণালিতে বিস্ফোরক ডিভাইস দিয়ে ট্যাংকারে হামলা চালানো হয়: ইউকেএমটিওডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০মারা গেছেন ‘এক্স-মেন’ ও ‘স্টার ট্রেক’ তারকা প্যাট্রিক স্টুয়ার্টসৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতির

সৌদিতে একদিনে ছয় হামলা চালানোর দাবি হুতির

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সৌদি আরবের অভ্যন্তরে ছয়টি বড় ধরনের হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতি। তেল শোধনাগার, আন্তর্জাতিক বিমানবন্দর ও সামরিক সদর দপ্তর লক্ষ্য করে চালানো এই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ইয়েমেনি বিদ্রোহীদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই অভিযানের ঘোষণা দেন।

তিনি জানান, ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধ এবং দেশটির ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত সৌদি ভূখণ্ডের গভীরে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান, সৌদি আরবের রাস তানুরা রিফাইনারিতে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এছাড়া আবকাইকে অবস্থিত সৌদি আরামকোর তেল সুবিধায় চালানো ক্ষেপণাস্ত্র হামলাটিও লক্ষ্যে আঘাত হেনেছে। একই সাথে রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একঝাঁক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে সেখানে সঠিক আঘাত নিশ্চিত করা হয়।

অন্যদিকে দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালোনো ড্রোন হামলার কারণে সেখানে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। রাবিগ তেল শোধনাগারেও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল আঘাত হানা হয়েছে। এর পাশাপাশি নাজরানে সৌদি সেনা সমাবেশের সদর দপ্তর লক্ষ্য করে একটি সামরিক হামলা চালানো হয়েছে।

ইয়াহিয়া সারি বলেন, সৌদি বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের জবাবেই এই সামরিক অভিযান চালোনো হয়েছে।

তিনি জানান, সাম্প্রতিক সেই হামলায় বহু মানুষ নিহত হয়েছেন, যাদের অধিকাংশই ছিলেন নারী ও শিশু। তিনি বলেন, 'অবরোধের বদলে অবরোধ' সমীকরণের অধীনে ইয়েমেনি বিদ্রোহীরা তাদের এই পাল্টা হামলা অব্যাহত রাখবে, যতক্ষণ না সৌদি নেতৃত্বাধীন জোট তাদের আগ্রাসন থামায় এবং ইয়েমেনের ওপর থেকে অবরোধ পুরোপুরি তুলে নেয়।

আরও পড়ুন

সোনার ভরিতে কমলো ১ হজার ৬৩৩ টাকা

এর আগে বিদ্রোহীদের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, ইয়েমেনের আল-জাওফ ও তাইজ গভর্নরেটে সৌদি বিমান হামলায় ২৭ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৮ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলা দুটিকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা হিসেবে বর্ণনা করে উল্লেখ করেছে যে নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

ব্রিগেডিয়ার জেনারেল সারি জানান, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের ছয়টি গভর্নরেট জুড়ে বেসামরিক লক্ষ্যবস্তুতে সৌদি বাহিনী ১১৬টি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সূত্র: আল মায়াদিন

ভোরের আকাশ/ইউএম
 

হুতিসৌদি

শেয়ার করুন: