শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান
ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান

শতাধিক ড্রোন ও একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের হাইফা ও তেল আবিবে নতুন করে হামলা শুরু করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে বৃহস্পতিবার (১৯ জুন) আল-জাজিরা এ তথ্য জানায়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, ইসরায়েলের সামরিক স্থাপনা ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এতে বিভিন্ন ধরনের ১০০টিরও বেশি যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন অংশ নিচ্ছে।

আইআরজিসি আরও জানায়, হামলার মাত্রা ধীরে ধীরে বাড়ানো হবে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রগুলোকে লক্ষ্য করে পরবর্তী ধাপে আরও বড় ধরনের হামলার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হয়েছে এবং তা প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একইসঙ্গে জনগণকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ১২ জুন মধ্যরাতে ইরানের বিভিন্ন সামরিক ও বিজ্ঞানভিত্তিক স্থাপনায় ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের একটি হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীসহ বহু মানুষের প্রাণহানি ঘটে বলে জানা গেছে।

এরই প্রতিক্রিয়ায় ইরান শুরু করে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’। এই অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানা হয়। ইসরায়েলি পক্ষের হতাহতের সংখ্যা কম হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে।

 

ভোরের আকাশ/হ.র

ইসরায়েল-ইরান যুদ্ধক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন: