শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংশ্লিষ্ট দুটি সূত্র স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের প্রস্তাবে প্রথমে হরমুজ প্রণালি খোলার কথা বলা হয়েছে। যদি দুই পক্ষ সম্মত হয় তাহলে পরবর্তীতে পারমাণবিক কার্যক্রম নিয়ে আলোচনা হবে। কিন্তু পারমাণবিক কার্যক্রমের বিষয়টি প্রস্তাবে আপাতত না রাখায় ট্রাম্প ‘নাখোশ’ হয়েছেন। এ কারণে তিনি প্রস্তাবটি গ্রহণ করবেন না।

একটি সূত্র বলেছেন, সোমবার সন্ধ্যায় শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এ সময় তিনি তার মতামত জানান। এতে বোঝা যায় প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন আগে পাঠানো ইরানের প্রস্তাবটি গ্রহণ করবেন না।

তবে তিনি পরবর্তী কি ব্যবস্থা নেবেন সেটি স্পষ্ট নয় বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।

আরও পড়ুন

বিধান সভা নির্বাচনে বেনাপোল বন্দর দিয়ে ৩ দিন ভারত ভ্রমনে নিষেধাজ্ঞা

সূত্রটি আরও বলেছেন, ইরানের নেতৃবৃন্দের মধ্যে ফাটল রয়েছে বলে ধারণা মার্কিন কর্মকর্তাদের। ইরানের ব্যাপারে কে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেটি তারা এখনো স্পষ্ট নন।

এদিকে ট্রাম্প গত কয়েকদিনে প্রকাশ্যে জানিয়েছেন, ইরানে আবারও বোমা হামলা শুরুর পরিকল্পনা তাদের নেই। গত ৮ এপ্রিল প্রথমে দুই সপ্তাহের ও পরবর্তীতে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতি হওয়ার পর থেকে হামলা ও পাল্টা হামলা বন্ধ আছে। বর্তমানে আলোচনা কিভাবে চলছে সে ব্যাপারে কিছু জানায়নি মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। সূত্র: সিএনএন

ভোরের আকাশ/নি

যুদ্ধ বন্ধডোনাল্ড ট্রাম্পইরান

শেয়ার করুন: