শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিধান সভা নির্বাচনে বেনাপোল বন্দর দিয়ে ৩ দিন ভারত ভ্রমনে নিষেধাজ্ঞা

বেনাপোল(যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ৮:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ভারতের পশ্চিম বঙ্গে বিধান সভা নির্বাচনকে নিরাপদ করতে বেনাপোল ও পেট্রাপোল বন্দরের মধ্যে ২৭ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত পাসপোর্টধারী যাতায়াত ও আমদানি,রফতানি বাণিজ্য সংক্ষিপ্ত করেছে ভারত সরকার। তবে এই নিষেধাজ্ঞার মধ্যে মুমূর্হ রোগীদের যাতায়াত এবং পচনশীল পণ্য পরিবহনের সুযোগ থাকছে।

এদিকে টানা ৩ দিন স্বাভাবিক বানিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত সিমিত করে দেওয়ায় বাণিজ্য ও ভ্রমন খাতে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। ভ্রমন করতে না পেরে বেনাপোল বন্দরে আটকা পড়েছে তিন শতাধিক পাসপোর্টধারী।

চেকপোষ্টে গিয়ে দেখা যায়, কারো মাথায় হাত, কারো চোখে মুখে দুঃচিন্তা। ভারতের পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে নিরাপত্তাজনিত কারনে হঠাৎ করে ভারতীয় ইমিগ্রেশন বাংলাদেশি মুমূর্হ রোগী ছাড়া অনান্যা পাসপোর্টধারীদের ঢুকতে না দেওয়ায় সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশন চত্বরে এ অবস্থা তৈরী হয়।

বন্দর সুত্রে জানা যায়, চিকিৎসা, ব্যবসা ও উচ্চশিক্ষা গ্রহনে স্থলপথে সবচেয়ে বেশি পাসপোর্টধারী যাতায়াত করে বেনাপোল ও পেট্রাপোল বন্দর ব্যবহার করে। সরকারি ও সাপ্তাহিক ছুটিতে সরকারি-বেসরকারি অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সপ্তাহে ৭ দিনেই প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত ভ্রমন করার সুযোগ রয়েছে। তবে ২৩ থেকে ও ২৯ এপ্রিল ভারতে পশ্চিমবঙ্গে বিধান সভা নির্বাচনে নিরাপত্তা জনিত কারন দেখিয়ে দুই দেশের মধ্যে ভ্রমন ও বাণিজ্য সংক্ষিপ্ত করেছে ভারতের পশ্চিম বঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের মোট ২৯৪ আসনের জন্য দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট আগামী ২৩ এপ্রিল, দ্বিতীয় ও শেষ দফার ভোট ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ তিন দিন কেবল মুমূর্হ রোগীদের যাতায়াত এবং পচনশীল পণ্য আমদানি-রফতানি হবে ভারত থেকে।

অনান্য পণ্যের আমদানি,রফতানি ও সাধারন পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ রেখেছে পশ্চিমবঙ্গ সরকার। তবে বাংলাদেশে অবস্থান করা ভারতীয় নাগরীকরা ভোট প্রদানের জন্য তারা ফিরতে পারবেন। ৩০ এপ্রিল থেকে স্বাভাবিক হবে যাতায়াত। এদিকে হঠাৎ এ সিদ্ধান্তে ভারত ভ্রমন করতে না পেরে বেনাপোল বন্দরে প্রায় ৩ শতাধিক পাসপোর্টধারী আটকা পড়েছেন।

আরও পড়ুন

কক্সবাজারে ৯০০ বস্তা সিমেন্টসহ আটক ১৪

বেনাপোল বন্দরে আটকে পড়া পাসপোর্টধারী জানান,ভারতে নির্বাচনের কারনে জরুরী মুমূর্হ রোগী ছাড়া অন্য পাসপোর্টধারী ভ্রমন করতে পারছেনা। তাদের নিরাপত্তা জোরদার করা স্বাভাবিক বিষয়। তবে এমন সিদ্ধান্তের আগে বিজ্ঞপ্তি জারি করা হলে আমরা ভোগান্তি ও অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তাম না। বেনাপোল আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, পেট্রাপোল বন্দর থেকে কেবল পচনশীল জাতীয় খাদ্যদ্রব আমদানি হচ্ছে। অনান্য পণ্য ঢুকছে না। টানা ৩ দিন সাধারন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন।

বেনাপোল বন্দর প্যাছেঞ্জার টার্মিনালের ইনচার্জ সাইম আলম জানান, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনের নিষেধাজ্ঞায় বেনাপোল বন্দরে অনেক পাসপোর্টধারী আটকা পড়েছে। কেবল মাত্র মুমূর্হ যাত্রীরা যাতায়াত করতে পারছেন। আটকে পড়া পাসপোর্টধারীদের মধ্যে মেডিকেল ভিসা, বিজনেস ভিসা ও স্টুডেন্ট ভিসার পাসপোর্টধারীরা রয়েছেন।

ভোরের আকাশ/এনউব

৩ দিন ভারত ভ্রমনে নিষেধাজ্ঞা

শেয়ার করুন: