ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৌদিতে বাংলাদেশিসহ নিহত ২

ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধের ভয়াবহতা আঘাত হেনেছে সৌদি আরবের কেন্দ্রস্থলে। গত কয়েক দিনের চরম হামলার ধারাবাহিকতায় সৌদি আরবের আল-খারজ এলাকায় ক্ষেপণাস্ত্রের আঘাতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।
রোববার (৮ মার্চ) সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নিশ্চিত করেছে, নিহতদের মধ্যে একজন বাংলাদেশি ও অন্যজন ভারতীয় নাগরিক।
সূত্র জানিয়েছে, সৌদির আল-কারজ শহরে রোববার এ হামলার ঘটনা ঘটে। সেখানে একটি আবাসিক এলাকায় মিসাইল আছড়ে পড়ে।
জানা গেছে, মিসাইলটি আঘাত হেনেছে একটি মেইনটেনেন্স এবং ক্লিনিং কোম্পানির ভবনে।
সিভিল ডিফেন্স এক বিবৃতিতে বলেছে, নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি, অপরজন ভারতীয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। তারা সবাই বাংলাদেশের নাগরিক।
ভোরের আকাশ/নি