যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ সামরিক ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।
আইআরজিসির এক বিবৃতিতে জানানো হয়, তাদের অ্যারোস্পেস ফোর্সের পরিচালিত একটি সর্বাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম ইরানীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের অধীনে ড্রোনটিকে শনাক্ত করে এবং হরমুজ প্রণালির ওপর তা ধ্বংস করে।
উল্লেখ্য, মার্কিন তৈরি এমকিউ-৯ রিপার হলো অত্যন্ত শক্তিশালী ও দূরনিয়ন্ত্রিত চালকবিহীন নজরদারি ও আক্রমণাত্মক ড্রোন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনার মধ্যেই কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথে ড্রোন ভূপাতিতের ঘটনাটি নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করল।
ভোরের আকাশ/ইউএম