রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী এলাকার জি ব্লকের ৯ নম্বর রোডের এক বাসা থেকে এক পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম শেহজাদ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।
খিলগাঁও থানার ডিউটি অফিসার এস আই জয়নব বলেন, ‘তিনি ঢাকায় বিয়ে করে এই বাসাতেই থাকতেন বলে আমরা জানতে পেরেছি। দুপুর ১২টার দিকে ওই বাসার দারোয়ান খবর দিলে আমাদের টিম সেখানে যায়। বর্তমানে থানার উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘নিহত শেহজাদ বিদেশে লোক পাঠানোর ব্যবসায় জড়িত ছিলেন বলেও আমরা জানতে পেরেছি।’ বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান এই কর্মকর্তা।
ভোরের আকাশ/ইউএম