শিরোনাম
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরবিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদেরএকবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানেরপ্রলয় জোয়ারদারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরেদেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানবাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিতবেশি দামে কিনেও গ্যাসের দাম বাড়ায়নি সরকার: জ্বালানিমন্ত্রীবিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকারসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দর

ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর নাভি মুম্বাই

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ৩:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ৮ বছর জাতীয় পরিচ্ছন্নতা র‍্যাংকিংয়ে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহরের মর্যাদা ছিল মধ্যপ্রদেশের ইন্দোরের। সর্বশেষ ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’ জরিপে ইন্দোরকে হটিয়ে পরিচ্ছন্নতার মুকুট এখন মহারাষ্ট্রের নাভি মুম্বাইয়ের ঘরে। জরিপে সুরাট ও বিজয়ওয়াড়া যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছে।

অন্যদিকে, রেওয়া সবচেয়ে পরিচ্ছন্ন নদীতীরবর্তী শহর এবং রুদ্রপুর সবচেয়ে পরিচ্ছন্ন হিমালয়ান শহরের খেতাব জিতেছে। ১০ লাখের বেশি জনসংখ্যার শহরগুলোর মধ্যে গ্রেটার বিশাখাপত্তনম শীর্ষস্থান অধিকার করেছে, আর ৩ লাখ থেকে ১০ লাখ জনসংখ্যার শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে উজ্জয়িনী।

টানা আট বছর ধরে সবচেয়ে পরিচ্ছন্ন শহরের তকমা ধরে রাখা ইন্দোরকে এ বছর একটি ভিন্ন বিভাগে রাখা হয়েছিল। নতুন চালু হওয়া ‘স্বচ্ছ শহর জোড়ি’ উদ্যোগের আওতায় ইন্দোর তার সহযোগী শহর দেপালপুরের সঙ্গে যৌথভাবে ‘মেন্টর সিটি’ (পরামর্শদাতা শহর) বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এই বিভাগে আহমেদাবাদ তার সহযোগী শহর সানন্দের সঙ্গে প্রথম স্থান এবং তিরুপতি তার সহযোগী শহর কুপ্পামের সঙ্গে তৃতীয় স্থান অর্জন করেছে।

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিজয়ী শহরগুলোর প্রতিনিধিদের হাতে এই সম্মাননা তুলে দেন। বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠানটি হয়েছে।

মধ্যপ্রদেশের রেওয়া সবচেয়ে পরিচ্ছন্ন নদীতীরবর্তী শহরের তালিকায় শীর্ষে রয়েছে; এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বিলাসপুর এবং বারাণসী। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ‘স্বচ্ছ উপকূলীয় শহর’ বিভাগে পুরী প্রথম স্থান অর্জন করেছে। এরপর রয়েছে যথাক্রমে কেরালার আলাপ্পুঝা এবং মহারাষ্ট্রের রত্নগিরি। কেন্দ্রের এই বার্ষিক পরিচ্ছন্নতা জরিপে রুদ্রপুর সবচেয়ে পরিচ্ছন্ন হিমালয়ান শহর হিসেবে উঠে এসেছে, যেখানে জম্মু দ্বিতীয় এবং সোপিয়ান তৃতীয় স্থান অর্জন করেছে।

এ বছরের স্বচ্ছ সর্বেক্ষণের মূল প্রতিপাদ্য ছিল— ‘পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ- হাত বাড়ান, একসাথে পরিষ্কার করুন। মন্ত্রণালয় জানিয়েছে যে, রিয়েল-টাইম জিপিএস-সক্ষম পর্যবেক্ষণের সহায়তায় ৩ হাজারের বেশি প্রশিক্ষিত মূল্যায়নকারী সারা দেশে মাঠপর্যায়ে ব্যাপক মূল্যায়ন পরিচালনা করেছেন। তথ্য-প্রমাণ জমা দেওয়া থেকে শুরু করে যাচাইকরণ পর্যন্ত পুরো মূল্যায়ন প্রক্রিয়াটি সম্পূর্ণ ডিজিটাল ও স্বচ্ছ ছিল এবং প্রতিটি ধাপে কঠোর মান যাচাইয়ের মধ্য দিয়ে গেছে বলে মন্ত্রণালয় জানিয়েছে।

৫০ হাজার থেকে ৩ লাখ জনসংখ্যার বিভাগে মধ্যপ্রদেশের দেওয়াস সবচেয়ে পরিচ্ছন্ন এবং এবং সাগর তৃতীয় হয়েছে। আর নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল দ্বিতীয় স্থান ধরে রেখেছে। ২০ হাজার থেকে ৫০ হাজার জনসংখ্যার বিভাগে মহারাষ্ট্রের ভিটা প্রথম স্থান অর্জন করেছে; ওড়িশার আসকা এবং গোয়ার পানাজি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রানার্স-আপ হয়েছে।

আরও পড়ুন

তুরস্কের ফার্স্ট লেডির দেওয়া মধ্যাহ্নভোজে ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান

কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫ এবং ২০২৫-২৬-এর মধ্যে মেন্টি শহরগুলোর (যেসব শহর পরামর্শ ও সহায়তা পেয়েছে) পরিচ্ছন্নতার প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে। দৃশ্যমান পরিচ্ছন্নতা’ সূচকে মেন্টি শহরগুলো আগের বছরের ৪৮ শতাংশ থেকে সর্বশেষ সংস্করণে ৭০ শতাংশে উন্নীত হয়েছে।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ‘স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৪-২৫-এ ‘বাড়ি বাড়ি গিয়ে বর্জ্য সংগ্রহ’ সূচকে মেন্টি শহরগুলো ৫২ শতাংশে ছিল, যা এখন সামগ্রিকভাবে ৭৪ শতাংশে পৌঁছেছে।

এছাড়া মেন্টি শহরগুলো অন্যান্য প্রধান সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে। যেমন: উৎসস্থলেই বর্জ্য পৃথকীকরণ (১৬ থেকে ৩০ শতাংশ), স্যানিটেশন সুবিধা প্রাপ্তি (১১ থেকে ৩৮ শতাংশ), ব্যবহৃত পানি ব্যবস্থাপনা (৩২ থেকে ৫৩ শতাংশ) এবং পরিচ্ছন্নতার পক্ষে প্রচারণা (৪৮ থেকে ৬৬ শতাংশ)। এটি উচ্চ-কার্যক্ষমতাসম্পন্ন শহরগুলোর নিবেদিত দিকনির্দেশনার মাধ্যমে শক্তিশালী স্যানিটেশন ব্যবস্থা এবং উন্নত সেবা প্রদানের প্রতিফলন ঘটায়।

শেয়ার করুন: