শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প
ইরানের সরকার পরিবর্তনে আগ্রহ নেই যুক্তরাষ্ট্রের : ট্রাম্প

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সরকার বা শাসনব্যবস্থা পরিবর্তনে ওয়াশিংটনের কোনো আগ্রহ নেই।

শনিবার (২১ নভেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে ক্ষমতার পালাবদলের চেয়ে চলমান সংঘাতের অবসান এবং তেহরানের সঙ্গে একটি স্থায়ী চুক্তি করাই তার প্রশাসনের মূল লক্ষ্য।

ফক্স নিউজকে ট্রাম্প বলেন, সত্যি বলতে, (ইরানের) সরকার পরিবর্তনের বিষয়টি নিয়ে আমার কখনোই তেমন মাথাব্যথা ছিল না। অনেকে একে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ (রেজিম চেঞ্জ) বলে থাকেন। আমি ইতোমধ্যে প্রথম ও দ্বিতীয় গোষ্ঠীকে সরিয়ে দিয়েছি, আর এখন তৃতীয় গোষ্ঠীর বিষয়টি নিয়ে কাজ করছি। সুতরাং, একে আপনারা শাসনব্যবস্থার চূড়ান্ত পরিবর্তন বলতে পারেন।

‘প্রথম’ ও ‘দ্বিতীয়’ গোষ্ঠী বলতে প্রেসিডেন্ট ট্রাম্প  মূলত ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার ছেলে আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রসঙ্গ টেনেছেন। গত ২৮ তারিখ ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর দিনই তেহরানে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর বোমার আঘাতে নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি, তার স্ত্রী, পুত্রবধু ও নাতনি এবং মোজতবা খামেনি হন গুরুতর আহত। বর্তমানে অজ্ঞাতস্থানে চিকিৎসাধীন আছেন মোজতবা।

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি; তবে প্রেসিডেন্ট গত কয়েক মাসে কয়েকবার বলেছেন যে মোজতবার আর কখনও ইরানকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয় শারীরিক সুস্থতা ফিরে পাবেন না।

‘অপারেশন এপিক ফিউরি’ অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনিসহ ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হয়েছেন।  

ফক্স টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের বর্তমান নেতৃত্বের বিষয়ে মিশ্র মনোভাব প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের বর্তমান নেতৃত্বকে ‘যৌক্তিক’ বলে অভিহিত করলেও, তাদের সঙ্গে কাজ করাকে ‘কঠিন’ বলে মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প বলেন, তাদের দৃষ্টিভঙ্গি আগের চেয়ে অনেক আলাদা। সম্ভবত, তারা আগের নেতৃত্বের চেয়ে চেয়ে অনেক বেশি যৌক্তিক। তবে তাদের সঙ্গে কাজ করা খুবই কঠিন। আমরা যে চুক্তেই করি, পরের দিনই তারা  তা ভেঙে ফেলে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ট্রাম্প একটি স্থায়ী চুক্তির প্রয়োজনীয়তার ওপর জোর দেন, যা সংঘাতের অবসান ঘটাবে, অঞ্চলে শান্তি ফিরিয়ে আনবে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে।

তিনি বলেন, আমি এমন একটি চুক্তি করতে চাই যা স্থায়ী হবে। আমি কোনোভাবেই তাদের পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেবো না।

ফক্স নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন যে তিনি এমন একটি চুক্তি চান যা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে কোনো ‘অযোগ্য প্রেসিডেন্ট' ক্ষমতায় এলেও’ কার্যকর থাকবে।

এর আগে বৃহস্পতিবার একটি ইসরায়েলি টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তিনি কোনো ‘তাড়াহুড়ো’ করছেন না এবং ইরানের সঙ্গে চলমান যুদ্ধে পরবর্তী পদক্ষেপ কী হবে, তা ঠিক করার জন্য তিনি ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: