শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে: রাষ্ট্রপতিকূটনীতিকদের দেশের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবে সরকারপাবনায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ৫২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয়মোদি-বালেন শাহ বৈঠক: নেপালকে ১৫ হাজার কোটি রুপির সহায়তা ও ৮ চুক্তির ঘোষণাসিসিটি পরিচালনার দায়িত্ব পেল এভারেস্ট পোর্ট সার্ভিসেসমজুরি নির্ধারণে মালিকপক্ষের প্রস্তাব জমা, এখনই প্রকাশ করছে না বোর্ডদেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ

বেলজিয়ামে ধর্মঘটে বাতিল শত শত ফ্লাইট, বন্ধ ট্রেন চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেলজিয়ামে ধর্মঘটে বাতিল শত শত ফ্লাইট, বন্ধ ট্রেন চলাচল
বেলজিয়ামে ধর্মঘটে বাতিল শত শত ফ্লাইট, বন্ধ ট্রেন চলাচল

বেলজিয়াম সরকারের ব্যয় সংকোচন নীতির প্রতিবাদে দেশজুড়ে চলমান জাতীয় ধর্মঘটে শত শত ফ্লাইট বাতিল এবং ট্রেন ও গণপরিবহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে এই ধর্মঘটের কারণে পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।

এ ধর্মঘটের কারণে ব্রাসেলসের জাভেনতেম বিমানবন্দরে স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামা করছে না। একই পরিস্থিতি তৈরি হয়েছে স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের অন্যতম ঘাঁটি শার্লেরোয়া বিমানবন্দরেও।

ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান নিয়ন্ত্রকদের ধর্মঘটের কারণে কোনো উড়োজাহাজ ওঠানামা করতে পারছে না। এতে অন্তত ৫০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা ব্যাহত হয়েছে। মঙ্গলবারও এ পরিস্থিতির প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে রাজধানী ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। এ কারণে শহরটির ট্রেন ও মেট্রো চলাচলও বন্ধ রয়েছে। একই সঙ্গে গণপরিবহন, শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি সেবায়ও বিঘ্ন ঘটছে।

প্রধানমন্ত্রী বার্ট ডে ভেভারের নেতৃত্বাধীন জোট সরকারের ব্যয় সংকোচন পরিকল্পনার বিরোধিতা করে এ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো। সরকারি ব্যয় কমানো এবং বাজেট ঘাটতি নিয়ন্ত্রণে জোটের শরিকদের সঙ্গে এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি প্রধানমন্ত্রী। এ নিয়ে রাজনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছে। চলতি মাসের শুরুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রস্তাব গ্রহণ না করে তাকে বাজেট নিয়ে আলোচনার জন্য আরও সময় দেন রাজা ফিলিপ।

দেশটির অন্যতম প্রধান শ্রমিক সংগঠন এফজিটিবির নেতা বার্ট এঙ্গেলার বলেন, ‘সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলার পরিবর্তে সরকারের সামনে বিকল্প রয়েছে। ধনীদের ওপর ন্যায্য কর আরোপ, সম্পদ কর চালু এবং কর ফাঁকির সুযোগ বন্ধ করার মাধ্যমে অর্থের সংস্থান করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘যেকোনো মূল্যে সরকার টিকিয়ে রাখাই রাজনৈতিক দায়িত্ব নয়, কখন থামতে হবে সেটিও রাজনৈতিক দায়িত্বের অংশ।’

এদিকে ক্ষমতাসীন পাঁচদলীয় জোটের বামপন্থি দল ভুরুইট বাজেট সমঝোতায় আপত্তি জানিয়ে আসছে। দলটি ধনীদের ওপর কর বাড়ানোর পাশাপাশি পেনশন ও স্বাস্থ্য খাতে ব্যয় কমানোর প্রস্তাবের বিরোধিতা করছে।

অন্যদিকে আরেক শ্রমিক সংগঠন সিএসসির নেতা অ্যান ভারমরগেন সপ্তাহান্তে পড়লে সরকারি ছুটি বাতিল করার পরিকল্পনার সমালোচনা করেছেন। সরকারের প্রস্তাবিত ব্যয় সংকোচন নীতির বিরোধিতা করে শ্রমিক সংগঠনগুলোর এ আন্দোলনে দেশজুড়ে জনজীবন ও বিভিন্ন সরকারি সেবা কার্যক্রমে ব্যাপক প্রভাব পড়েছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: