শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১০:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশে এক পরিবারের বাড়ি ধ্বংস হয়ে ৯ শিশু ও এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

মুজাহিদ জানান, সোমবার দিবাগত রাত ১২টার দিকে খোস্তের গুরবুজ জেলায় স্থানীয় বাসিন্দা ওয়ালিয়াত খানের বাড়িতে বিমান হামলা চালায় পাকিস্তানি বাহিনী।

তিনি লিখেছেন, ‘পাকিস্তানের আগ্রাসী বাহিনী স্থানীয় বাসিন্দা কাজী মিরের ছেলে ওয়ালিয়াত খানের বাড়িতে বোমা ফেলেছে।’

এই হামলায় পাঁচ ছেলে, চার মেয়েসহ মোট ৯ শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে দাবি করেন মুজাহিদ। বাড়িটিও পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি।

এছাড়া দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় কুনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও আরো কয়েকটি বিমান হামলা হয়েছে বলে জানান তালেবান মুখপাত্র। এসব হামলায় অন্তত চারজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.


 

আফগানিস্তানপাকিস্তাননিহত

শেয়ার করুন: