শিরোনাম
পুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডিপুলিশে রদবদলঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীশেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তিতে দেশে ফিরতে হবে: শামা ওবায়েদবেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবিকম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার বন্ধ চায় হাইকোর্টদেশের বাজারে অনারের নতুন স্মার্টফোন ৬০০এস ৫জিশ্রমিকদের বেতন বাড়লেও বাড়িভাড়া বাড়ানো যাবে না: মীর শাহে আলমসুশাসনের ব্যর্থতার বোঝা শ্রমিকদের ওপর চাপানো ঠিক না : সিপিডি

নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট
নেতানিয়াহুর দলকেই জোটে ডাকলেন আইজেনকোট

ইসরায়েলে নতুন সরকার গঠনের অচলাবস্থা কাটাতে বিরোধী জোটের নেতা ও ইয়াশার দলের প্রধান গাদি আইজেনকোট প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টিকে  জোটবদ্ধ সরকার গঠনের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছেন। এই আমন্ত্রণের জবাবে লিকুদ পার্টি ঐক্যের সরকার গঠনে অংশগ্রহণের জন্য বেশ কিছু সুনির্দিষ্ট শর্ত জুড়ে দিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) আইজেনকোটের মধ্যপন্থি দল ‘ইয়াশার পার্টি’ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

গত অক্টোবরের নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে আগামী মাসের মধ্যেই নতুন সরকার গঠনের সময়সীমা রয়েছে আইজেনকোটের হাতে। ইয়াশার পার্টির বিবৃতি অনুযায়ী, সম্ভাব্য সবচেয়ে বড় সরকার গঠনের আন্তরিক চেষ্টা থেকেই রোববার থেকে লিকুদ পার্টির সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরু করার কথা জানানো হয়েছে।

নিজ শিবিরেই মতভেদ

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কাদের নিয়ে সরকার গঠন করা হবে—তা নিয়ে আইজেনকোটের নিজের জোটের ভেতরেই মতবিরোধ দেখা দিয়েছে। অতি-গোঁড়া ইহুদি দল, নাকি আরব-সংখ্যাগরিষ্ঠ দল, নাকি নেতানিয়াহুর জোটের সঙ্গে মিলে জাতীয় ঐক্যের সরকার গড়া হবে—তা নিয়ে জোটের নেতারা একমত হতে পারছেন না।

আইজেনকোটের জোটের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আইজেনকোটের নেতৃত্বে সরকার চান এবং তার দল কোনোভাবেই নেতানিয়াহু বা তার জোটের সঙ্গে যাবে না। আইজেনকোট নিজেও আগে বলেছিলেন, তিনি লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গড়তে রাজি থাকলেও নেতানিয়াহুর অধীনে কাজ করবেন না। অন্যদিকে নেতানিয়াহু শুরু থেকেই ইসরাইলের নিরাপত্তার কথা বলে জাতীয় ঐক্যের সরকারের ওপর জোর দিয়ে আসছেন।

আইজেনকোটের আমন্ত্রণের পরপরই লিকুদ পার্টি জোট গঠনের বিষয়ে নিজেদের অবস্থান ও বেশ কিছু শর্ত তুলে ধরেছে। লিকুদের দাবি, ঐক্যের সরকার গড়তে হলে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে সব ধরনের ব্যক্তিগত আক্রমণ, উসকানি এবং রাজনৈতিক বয়কট বন্ধ করতে হবে।

এ ছাড়া লিকুদ এমন একটি যৌথ ঘোষণার শর্ত দিয়েছে, যেখানে ইসরাইলকে ‘ইহুদি জনগণের জাতিরাষ্ট্র’ হিসেবে মেনে নেওয়া সব দল থাকবে, তবে কোনো আরব দলকে সরকারে রাখা যাবে না। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলার নিন্দা জানালেও হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ বলতে রাজি না হওয়ায় নেতানিয়াহু ও তার মিত্ররা আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে থাকেন।

পাশাপাশি লিকুদ পার্টির দেওয়া নীতিমালায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা প্রত্যাখ্যান করা, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরাইলের ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং অতি-গোঁড়া ইহুদিদের সেনাবাহিনীতে যোগদানের বিষয়ে সংশ্লিষ্ট সম্প্রদায়ের নেতাদের সঙ্গে সমঝোতার শর্ত রাখা হয়েছে।

সময় নষ্ট করতে চান না আইজেনকোট

জোটের হিসাব-নিকাশে সময় নষ্ট করতে রাজি নন গাদি আইজেনকোট। শুক্রবার তিনি জানিয়ে দিয়েছেন, আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না। বড় পরিসরে ঐক্যের সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে, তিনি পার্লামেন্টে আস্থা ভোটের জন্য একটি সংখ্যালঘু ‘জাতীয় জরুরি সরকার’ গঠনের প্রস্তাব তুলতেও প্রস্তুত রয়েছেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: