শিরোনাম
নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবনভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসিইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

ভূমিকম্পে কাঁপল ইসলামাবাদ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ৬:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও খাইবার পাখতুনখওয়া প্রদেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় বিকেলে এই কম্পন অনুভূত হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের (পিএমডি) দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার বিকেল ৩টা ২২ মিনিটে এই ভূমিকম্প রেকর্ড করা হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় ২১৫ কিলোমিটার গভীরে এই ভূকম্পনের উৎপত্তিস্থল। ভূমিকম্পের মূল কেন্দ্রস্থল ছিল প্রতিবেশী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চল।

পাকিস্তানের যেসব এলাকায় এই কম্পন বেশি অনুভূত হয়েছে, তার মধ্যে রয়েছে পেশোয়ার, রাজধানী ইসলামাবাদ, মানসেহরা, সোয়াত, বাত্তাগ্রাম এবং অ্যাবোতাবাদ।

আরও পড়ুন

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি

ভূমিকম্পের সময় আতঙ্কে অনেকে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। তবে এই কম্পনের পর এখন পর্যন্ত কোনো ধরনের হতাহত কিংবা বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে ভূমিকম্প পরবর্তী সময়ে আবারও মৃদু কম্পন বা আফটারশক হওয়ার আশঙ্কা থাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। একইসেঙ্গে সবাইকে জরুরি নিরাপত্তা নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

ভোরের আকাশ/এম

ভূমিকম্পইসলামাবাদ

শেয়ার করুন: