শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিল্লিতে ককরোচ পার্টির ফের আন্দোলনে নামার ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলন করেছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ কয়েকটি দাবি পূরণের সরকারি আশ্বাসের পর চার সপ্তাহ আগে কর্মসূচি স্থগিত করেছিল সংগঠনটি। তবে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি—এমন অভিযোগ তুলে আগামী ৫ সেপ্টেম্বর রাজধানীতে শান্তিপূর্ণ পদযাত্রার ঘোষণা দিয়েছে সিজেপি।

সোমবার (২৩ আগস্ট) এক বিবৃতিতে সিজেপি জানায়, তাদের পদযাত্রা ইন্ডিয়া গেট থেকে শুরু হয়ে দিল্লি পুলিশের সদরদপ্তরে গিয়ে শেষ হবে। সংগঠনটির নতুন কর্মসূচিকে ঘিরে সরকারের সঙ্গে ফের সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ করা ব্যঙ্গাত্মক এই সংগঠনটি পরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়। তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সংগঠনটি নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনে নামে।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পাশাপাশি প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা নিট পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছিল সিজেপি। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং তাদের বিরুদ্ধে নতুন করে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের লিখিত আশ্বাসও চেয়েছিল সংগঠনটি।

সরকার এসব দাবি পূরণের বিষয়ে সম্মতি দেওয়ায় ওই সময় আন্দোলন স্থগিত করে সিজেপি। তবে এখন সংগঠনটির অভিযোগ, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিবর্তে সময়ক্ষেপণ করছে এবং নানা কৌশলগত অজুহাত দেখাচ্ছে।

সিজেপি জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের পর প্রাণ হারানো নিট পরীক্ষার্থীদের মা-বাবারাই আগামী ৫ সেপ্টেম্বরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, গত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের ব্যর্থতার প্রতিবাদে নিহত নিট পরীক্ষার্থীদের পরিবার এবং পুলিশের সহিংসতার শিকার ব্যক্তিদের নেতৃত্বে ইন্ডিয়া গেট থেকে দিল্লি পুলিশের সদরদপ্তর পর্যন্ত শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত হবে।

সিজেপির দাবি, ২৫ জুলাই তরুণদের দেওয়া প্রতিশ্রুতিগুলো ভারত সরকার এবং বিজেপি-এনডিএ শাসিত রাজ্যগুলো কতটা বাস্তবায়ন করেছে, তা পর্যালোচনা করতে সংগঠনটির জাতীয় কার্যনির্বাহী কমিটি বৈঠক করেছে। ওই প্রতিশ্রুতির ভিত্তিতেই দেশব্যাপী তরুণদের আন্দোলন স্থগিত করা হয়েছিল।

তবে কার্যনির্বাহী কমিটির সদস্যরা মনে করছেন, সরকার আদৌ তাদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আগ্রহী কি না, তা নিয়ে গভীর সন্দেহ রয়েছে।

সংগঠনটির অভিযোগ, প্রতিশ্রুতি বাস্তবায়নের বদলে সরকার কালক্ষেপণ করছে, কৌশলগত অজুহাত দিচ্ছে এবং স্পষ্ট প্রতিশ্রুতি দিতে এড়িয়ে যাচ্ছে।

সিজেপি আরও বলেছে, আন্দোলনকারীদের বিরুদ্ধে সারা দেশে দায়ের হওয়া এফআইআরের তালিকা চেয়েছিল সুপ্রিম কোর্ট, যাতে মামলা প্রত্যাহারের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। কিন্তু সরকার এখনো সেই তালিকা সরবরাহ করেনি।

বিবৃতিতে বলা হয়, এরপরও সরকার তালিকা সরবরাহের বিষয়ে কোনো স্পষ্ট প্রতিশ্রুতি দিতে রাজি হয়নি। পাশাপাশি সিজেপিকে লিখিত আশ্বাস দেওয়ার বিষয়টিও এখনো ঝুলে আছে।

আরও পড়ুন

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

আগামী ৫ সেপ্টেম্বরের কর্মসূচিতে শিক্ষার্থী, যুব সংগঠন এবং তরুণ নাগরিকদের বিপুলসংখ্যায় ইন্ডিয়া গেটে জড়ো হওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি।

এর আগে কয়েক সপ্তাহ ধরে চলা তীব্র আন্দোলনের পর গত মাসে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করলে দিল্লি পুলিশ তাদের বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এতে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার পাশাপাশি কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। ওই ঘটনার পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। সূত্র: এনডিটিভি।

ভোরের আকাশ/সু.পা

ককরোচ পার্টি

শেয়ার করুন: