শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ১:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য
ইসরাইলি ৯ কোম্পানি ও সংগঠনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাজ্য

অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে যুক্তরাজ্য ৮টি ইসরায়েলি কোম্পানি ও ১টি উগ্রপন্থী সংগঠনের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় আসা ইসরাইলি কোম্পানিগুলোর মধ্যে রয়েছে—হার হেভরন ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, হেমদাত শমরন লিমিটেড এবং এস এ জি (ভেলভেল) কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক নিয়মকে পাত্তা না দিয়ে দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি জমিতে এসব প্রতিষ্ঠান অবৈধ বসতি বানানোর কাজ করে আসছে। ব্রিটিশ সরকারের এই পদক্ষেপে কোম্পানিগুলোর সব সম্পত্তি জব্দ করা হবে এবং তাদের পরিচালকদের ডিরেক্টর পদ থেকে বাদ দেওয়া হবে।

পাশাপাশি, গাজায় খাদ্য, সুপেয় পানি ও জ্বালানিভর্তি ত্রাণ ট্রাকে নিয়মিত বাধা দেওয়ার অপরাধে ‘জাভ ৯’ নামের একটি ইসরাইলি সংস্থাকেও এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

পশ্চিম তীরের বিতর্কিত ‘ই১’ বসতি প্রকল্পের দরপত্র জমা দেওয়ার শেষ সময়ের ঠিক আগে এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। মূলত এই প্রকল্প বাস্তবায়ন হলে ফিলিস্তিনের ভবিষ্যৎ রাষ্ট্রের ভূখণ্ড পুরোপুরি টুকরো টুকরো হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়বে।

এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান রক্ষা করাই তাদের সরকারের মূল লক্ষ্য। তাই ‘ই১’ প্রকল্প নিয়ে কড়া বার্তা দিয়ে তিনি বলেছেন, কেউ যেন এতে দরপত্র জমা না দেয়, কোনো নির্মাণকাজ না চালায় এবং এই শান্তি প্রক্রিয়া নষ্ট করে কোনো ধরনের মুনাফা লোটার চেষ্টা না করে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: