শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১০:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পেরুতে একটি যাত্রীবাহী ডাবল-ডেকার বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ৩৭ জন মারা গেছেন। বুধবার (১২ নভেম্বর) ভোরে পেরুকে চিলির সঙ্গে সংযুক্তকারী পানামেরিকানা সুর মহাসড়কের একটি অংশে ওই দুর্ঘটনা ঘটে।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে, যাত্রী নিয়ে যাওয়ার সময় ডাবল-ডেকার বাসটির সঙ্গে একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে গভীর খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই ৩৭ বাসযাত্রী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২৪ জন।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রায় প্রতিদিনই ঘটে সড়ক দুর্ঘটনা। আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্য ব্যবস্থাপক ওয়ালথার ওপোর্তো এএফপিকে বলেন, আমাদের কাছে ৩৭ জনের নিহত হওয়ার খবর এসেছে এবং আহত হয়েছে ২৪ জন।

দুর্ঘটনায় কয়েকজন গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

লামোসাস কোম্পানি পরিচালিত ডাবল-ডেকার বাসটি মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে কারাভেলি প্রদেশের চালা শহর থেকে ছেড়ে পেরুর দ্বিতীয় বৃহত্তম শহর আরেকুইপার দিকে যাচ্ছিল।

বাসটিতে শিশু ও বয়স্কসহ ৬০ জনেরও বেশি যাত্রী ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বাঁক নেওয়ার সময় পিকআপটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি প্রায় ২০০ মিটার (৬৫০ ফুট) গভীর খাদে পড়ে যায়।

ভোরের আকাশ/তা.কা

দুর্ঘটনাআমেরিকাআহতনিহত

শেয়ার করুন: