মক্কা প্রতিরক্ষা জোটের মহাসচিব হলেন পাকিস্তানের নোমান মাহমুদ

পাকিস্তান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নবগঠিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
দেশটির শীর্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সাবেক এই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ককে নিয়ে গঠিত ত্রিপক্ষীয় জোটের গুরুত্বপূর্ণ দায়িত্বে এলেন।
গত আগস্টে তিন দেশ প্রতিরক্ষা চুক্তিতে সই করার কয়েক সপ্তাহের মধ্যেই নোমান মাহমুদের এ নিয়োগ দেওয়া হলো। এর ফলে জোটে পাকিস্তান একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক ভূমিকা পেল।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নওমান মাহমুদ রিয়াদে প্রতিষ্ঠিতব্য স্থায়ী জেনারেল সেক্রেটারিয়েটের নেতৃত্ব দেবেন।
পাকিস্তান সরকার এক বিবৃতিতে জানায়, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রথম মহাসচিব হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদ, হিলাল-ই-ইমতিয়াজকে (মিলিটারি), (অবসরপ্রাপ্ত) নিয়োগ দেওয়ার ঘোষণা দিতে পেরে পাকিস্তান সরকার আনন্দিত।
নোমান মাহমুদের নতুন দায়িত্বের মধ্য দিয়ে সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিতব্য স্থায়ী জেনারেল সেক্রেটারিয়েটের নেতৃত্বে পাকিস্তানের একজন সাবেক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা থাকছেন।
একইসঙ্গে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে নতুন প্রতিরক্ষা জোটের প্রাতিষ্ঠানিক কাঠামোও কার্যকর হতে যাচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দেশটির সাবেক এই সেনা কর্মকর্তাকে মক্কা প্রতিরক্ষা জোটের দায়িত্ব দেয় বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভোরের আকাশ/ ইউএম