শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইস্তাম্বুলে ইজরায়েলি কনস্যুলেটের সামনে হামলা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৭ এপ্রিল ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তুরস্কের ইস্তাম্বুলে ইসরায়েলি কনসুলেটের সামনে এক গোলাগুলির ঘটনায় তিন বন্দুকধারী নিহত হয়েছেন। তুর্কি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

কর্তৃপক্ষ জানায়, কনসুলেটের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন হামলাকারী ‘নিহত’ হয়েছেন। সিএনএন তুর্ক-এর প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা কনসুলেট ভবনের দিকে এগিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের থামার নির্দেশ দেয়। কিন্তু তারা নির্দেশ অমান্য করলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

ধারণা করা হচ্ছে, বন্দুকধারীরা কনসুলেট ভবনের ভেতরে ঢুকে যে তলায় ইসরায়েলি দফতর অবস্থিত, সেখানে পৌঁছানোর চেষ্টা করছিল। প্রায় ছয় মিনিট ধরে চলা এই বন্দুকযুদ্ধে দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে সিএনএন তুর্ক।

তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভি জানিয়েছে, হামলাকারীদের কাছে দূরপাল্লার রাইফেল এবং প্রচুর পরিমাণে গোলাবারুদ ছিল। হামলার সময় তাদের প্রত্যেকের পিঠে ব্যাগ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

ভোরের আকাশ/এনএস

ইসরায়েলতুরস্কনিহতইস্তাম্বুল

শেয়ার করুন: