যুক্তরাজ্যের স্বীকৃতির পর লন্ডনে প্রথমবার উড়ল ফিলিস্তিনের পতাকা

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পরদিন লন্ডনে দেশটির পতাকা উড়লো। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে লন্ডনে ফিলিস্তিন দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।
অনুষ্ঠানে লন্ডনে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ হাইকমিশনের এক কূটনীতিকও অংশ নেন।
লন্ডন বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার রোববার (২১ সেপ্টেম্বর) ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরদিনই এ পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়।
উল্লেখ্য, রবিবার একসঙ্গে তিন প্রভাবশালী দেশ—যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া—ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়।
ভোরের আকাশ // হ.র