শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীর আগমন নিয়ে যা বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আলোচনা থমকে যাওয়ার মধ্যেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী ‘ইউএসএস থিওডোর রুজভেল্ট’ পাঠিয়েছে ওয়াশিংটন। এ বিষয়ে নিজেদের বক্তব্য স্পষ্ট করেছে ইরান।

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্টের আগমনকে নতুন করে যুদ্ধ শুরুর মার্কিন অভিপ্রায়ের প্রমাণ হিসেবে দেখছে ইরান।

সোমবার (১৬ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তেহরানের দাবি, এই পদক্ষেপের মাধ্যমে এটিই স্পষ্ট হয়েছে যে, ওয়াশিংটন শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা নিয়েই আন্তরিক নয়।

আল জাজিরার প্রতিনিধি মোহাম্মদ ভাল তেহরান থেকে জানান, ইরানিরা এখন আর যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করছে না।

আরও পড়ুন

৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা

তেহরানের অভিযোগ, নতুন করে আরেকটি যুদ্ধ শুরু করার মতো পর্যাপ্ত সামরিক শক্তি সঞ্চয় এবং সেনা সমাবেশ বাড়ানোর জন্যই যুক্তরাষ্ট্র মূলত সময় নিচ্ছে।

তবে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নিজেদের পূর্ণ প্রস্তুতির কথা জানিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াতে অত্যাধুনিক সব অস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে।

ভোরের আকাশ/এম

শেয়ার করুন: