শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

অবশেষে শেষ হয়েছে জাকসুর হল সংসদের ভোট গণনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দীর্ঘ ২০ ঘণ্টা পর অবশেষে শেষ হয়েছে জাকসুর হল সংসদের ভোট গণনা। শিগগির হল সংসদের বিজয়ী প্রার্থীদের নাম প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। এরপর শুরু হবে জাকসু নির্বাচনের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ২১টি হলের ভোট গণনা শেষ হয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনিরুজ্জামান।

তিনি বলেন, ম্যানুয়ালিভাবে ভোট গণনা করায় সময় লাগছে। হল সংসদের ভোট গণনা শেষ হয়েছে। খুব শিগগির কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করতে পারবো বলে আশা করি।’

তবে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা ম্যানুয়ালি হবে কি-না জানতে চাইলে কোনো মন্তব্য করেননি প্রধান নির্বাচন কমিশনার।

এর আগে ম্যানুয়ালি ভোট গণনার প্রতিবাদ জানান ইতিহাস বিভাগের অধ্যাপক সুলতানা আক্তার। পরে ছাত্রশিবির সমর্থিত প্যানেলসহ স্বতন্ত্র প্রার্থীরা দ্রুত ভোট গণনার জন্য আহ্বান জানান। স্বতন্ত্র শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু সন্ধ্যা ৭টার মধ্যে কেন্দ্রীয় সংসদের ফলাফল প্রকাশের আলটিমেটাম দিয়েছেন।

ভোরের আকাশ/তা.কা

জাকসু নির্বাচননির্বাচন

শেয়ার করুন: