শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

সরে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টানলেন শেন ডেইটজ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) নারী দলের প্রধান কোচের সরে দাঁড়ানোর খবরটি নিশ্চিত করেছে।

ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ডেইটজ চুক্তির মেয়াদ গত ৩১ অক্টোবর শেষ হয়েছে। পারস্পরিক সম্মতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের পুরুষ টেস্ট দলের সাাবেক প্রধান কোচ আন্দ্রে কোলি নারী দলের দায়িত্ব নেবেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ সামনে রেখে আপাতত ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করবেন তিনি। সিডব্লিউআই এখনও সফরটির আনুষ্ঠানিক সূচি ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এই সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজের কোচিংয়ের সঙ্গেই ছিলেন কোলি। হাই পারফরম্যান্স প্রোগ্রামে দায়িত্ব পালন করছেন তিনি এবং গত বছর পুরুষ ‘এ’ দলের কোচও ছিলেন।

আরও পড়ুন

চ্যাম্পিয়নস লিগে এমবাপেকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ইয়ামাল

ডেইটজের মেয়াদে ওয়েস্ট ইন্ডিজ ২০২৪ ও ২০২৬ সালে টানা দুটি বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল। ২০২৪ সালে নিউজিল্যান্ড এবং এই বছর অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তারা।

দলের সঙ্গে কাটানো সময় নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে ডেইটজ বলেছেন, ‘আমি সফল তিনটি বছরের দিকে ফিরে তাকাতে চাই এবং আমি খেলোয়াড়, স্টাফ ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। আমি দলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: