শিরোনাম
নারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্যনারায়ণগঞ্জে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভদুই মহাসড়ক অচল: শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া-সংঘর্ষ, আহত ৩০পদ্মা-যমুনায় দ্বিতীয় সেতু ও ব্যারেজ নির্মাণ এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরচারদিন গ্যাস বন্ধের খবর গুজব: পেট্রোবাংলাশাহজালাল রুমিকে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ আদালতেরগ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ গ্রিডে যুক্ত করা সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রীনেপালে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ভারতীয় নাগরিক নিহতশপথ নিলেন ত্রয়োদশ সংসদের দুই নবনির্বাচিত সদস্য

ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ নভেম্বর ২০২৬, ৫:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গ্লেন ম্যাক্সওয়েলকে আর অস্ট্রেলিয়ার জার্সি গায়ে দেখা যাবে না। ৩৮ বছর বয়সী অলরাউন্ডার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। সরে দাঁড়িয়েছেন এছাড়া প্রথম শ্রেণি ও লিস্ট এ ক্রিকেট থেকেও। তবে ২০২৭-২৮ মৌসুম পর্যন্ত চুক্তি নবায়ন হওয়ার কারণে ম্যাক্সওয়েল বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলে যাবেন।

গত বছর জুনে ওয়ানডে থেকে অবসর নেন ম্যাক্সওয়েল। কেবল আন্তর্জাতিক টি-টোয়েন্টির দরজা খোলা রেখেছিলেন। এই বছর বিশ্বকাপেও খেলেছেন তিনি। তার দল গ্রুপ পর্বের বাধা পার হতে পারে পারেনি। ফেব্রুয়ারিতে ওমানের বিপক্ষে টুর্নামেন্টের শেষ ম্যাচ খেলে অস্ট্রেলিয়া, যা ম্যাক্সওয়েলের জন্য দেশের হয়েও খেলা শেষ ম্যাচ। বল হাতে দুটি উইকেট তুলে নেন তিনি এবং ব্যাট করতে পারেননি।

ফাইনাল ওয়ার্ড পডকাস্ট-কে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ও পরে আমাদের মধ্যে বহুবার আলোচনা হয়েছিল। সেগুলো বেশ খোলামেলা ছিল। দলের (অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট) কাছ থেকে কোনো চাপ ছিল না এবং আমরা দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। সামনে কয়েকটি সিরিজ ছিল, তারা ভবিষ্যতের দিকে তাকাচ্ছিল। আমরা বাংলাদেশে সেটা দেখলাম, ছেলেরা সুযোগ পেয়ে সত্যিই ভালো পারফর্ম করছিল।’

দুইবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে জয়সূচক রান করা ম্যাক্সওয়েল ভেবেছিলেন, শেষবার তিনি দেশের হয়ে নিজের মাঠে খেলতে পারবেন।

আরও পড়ুন

নিরাপত্তা শঙ্কায় সৌদিতে এশিয়ান কাপ স্থগিত

তিনি বলেন, ‘আমার মনে হয়, একটা ক্ষীণ আশা বা আলোচনা ছিল যে আমি হয়তো এমসিজিতে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ পেতে পারতাম। কিন্তু এই স্কোয়াড নিয়ে তারা যে পথে এগোচ্ছে, তা আমি পুরোপুরি বুঝতে পারছি। আমার ধারণা, সামনে অলিম্পিক (২০২৮ সালে) আসায় আগামী ১২ থেকে ২৪ মাসের মধ্যে অনেক পরিবর্তন আসবে এবং তাদের নিশ্চিত করতে হবে যে তারা যেন উঠে আসা কিছু তরুণ খেলোয়াড়ের ওপর নজর রাখে এবং তারা যেন এমন আন্তর্জাতিক চাপের সম্মুখীন হয় যা সম্ভবত অন্য কেউ পারে না।’

অস্ট্রেলিয়ার হয়ে ১৩০ টি-টোয়েন্টি খেলে ২৮৯৭ রান এবং ৫১ উইকেট নিয়েছেন ম্যাক্সওয়েল। এই ফরম্যাটে তার সেঞ্চুরি পাঁচটি, যা রোহিত শর্মার সঙ্গে যৌথভাবে বিশ্ব রেকর্ড। টেস্ট ক্রিকেটও তিনি সাত ম্যাচ খেলেছেন, যার শেষটি ছিল ২০১৭ সালে। রাঁচিতে ভারতের বিপক্ষে ১০৪ রানের সেরা ইনিংসসহ ৩৩৯ টেস্ট রান তার। আর ওয়ানডেতে ১৪৯ ম্যাচ খেলে ৩৯৯০ রান করেন ম্যাক্সওয়েল, সেরা ইনিংস অপরাজিত ২০১, সেঞ্চুরি চারটি ও ফিফটি ২৩টি। উইকেট নিয়েছেন ৭৭টি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: