শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

শেষ ৯ মিনিটের নাটকে টানা তৃতীয় জয় ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

নাটকীয় এক ম্যাচ হয়েছে ম্যানচেস্টার সিটি ও ফুলহ্যামের। ম্যাচের শেষদিকে টানা দুই গোলে সমতা ফেরায় ফুলহ্যাম। পয়েন্ট হারানোর শঙ্কায় থাকা ম্যানইউও অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে গোল করে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে ম্যানইউ।

গতকাল রোববার ওল্ড ট্র্যাফোর্ডের লড়াইয়ের ম্যাচে শেষ ৯ মিনিটের নাটকে ৩-২ ব্যবধানে জিতে টানা তৃতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে ইউনাইটেড।

ম্যাচের ১৯ মিনিটেই গোল করে ম্যানইউকে এগিয়ে দেন ক্যাসেমিরো। বিরতির আগে আরকোনো গোল হয়নি ম্যাচে। ফলে এই লিড নিয়েই বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাথেউস কুনহা। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থাকায় ম্যানচেস্টার ইউনাইটেড সহজেই জয় পেতে যাচ্ছে এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু পরের ৬ মিনিটে দুই গোল হজম করে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে রেড ডেভিলরা। হ্যারি ম্যাগুইয়ার ফাউল করলে পেনাল্টি পেয়ে ফুলহ্যামের হয়ে একটি গোল শোধ করেন হিমেনেস। অতিরিক্ত সময়ে সমতা ফেরান কেভিব।

তবে রক্ষা হয়েছে বেনিয়ামিন সেসকোর কল্যাণে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে ব্যবধান গড়ে দেন তিনি। 

পুরো ম্যাচে ৫৭ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৪টি শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে পেরেছে ফুলহ্যাম। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ শটের ৬টি লক্ষ্যে রেখেছিল।

 

ভোরের আকাশ/আ.র

ফুটবল

শেয়ার করুন: