শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ৭:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেসরা ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে টুর্নামেন্টে শুভ সূচনা করে।

রবিবার বিকালে ইংল্যান্ডের বার্মিংহামে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ডাচ নারী দলের। দলীয় ১৪ রানে ফিবি মোলকেনবোয়ারকে ফেরান মারুফা। এরপর ডাচ শিবিরে দ্বিতীয় আঘাত করেন ফারিহা তৃষ্ণা। তিনি ফেরান ১৬ রান করা আরেক ওপেনার হেদার সিজারসকে।

ডাচদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার স্টেয়ার ক্যালিসকে মাত্র ৪ রানে সাজঘরে ফেরান স্পিনার রাবেয়া খান। পরে রবিন রিজেকে এবং সানিয়া খুরানাকে যথাক্রমে দলীয় ৭১ এবং ৭৬ রানে হারায় নেদারল্যান্ডস।

তবে এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও অন্য প্রান্ত আগলে ব্যাটিং করছিলেন ডাচ অধিনায়ক বারবেট ডি লিড। বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমে ফিফটি তুলে নেন ডি লিড। ৪৫ বলে ৫০ রান করে রান আউট হয়ে ফেরেন তিনি।

এরপর আর তেমন কেউ রান করতে পারেননি। নবম উইকেটে সিলভার সিজারস এবং ইরিস জুইলিংয়ের ২৩ রানের জুটিতে ১৩৯ রানে থামে ডাচরা।

জবাবে খেলতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের মেয়েরা। ওপেনার জুয়েরিয়া ফিরদৌস দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন। একপর্যায়ে তার আউটে দলীয় ৬৭ রানে ভাঙে ওপেনিং জুটি। তিনি সাজঘরে ফেরার আগে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন।

আরও পড়ুন

ডাচদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত জাপান, অভিষেকেই জার্মানির মুখোমুখি কুরাসাও

এরপর কয়েক রানের ব্যবধানে পরপর উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে টাইগ্রেসরা। এতে রানের গতি কিছুটা কমতে থাকে। চাপে পড়ে বাংলাদেশ।

তবে শারমিন আক্তার ও স্বর্ণা আক্তারের অসাধারণ ব্যাটিং ঘুরে দাঁড়ায় দল। ৫ বল হাতে রেখেই জয় পায় বাংলাদেশের মেয়েরা। শারমিন আক্তার ৩৭ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া স্বর্ণা আক্তার অপরাজিত ছিলেন ১৮ রানে।

ভোরের আকাশ/জেআ

বাংলাদেশ নারী ক্রিকেট দলনারী ক্রিকেট দলনেদারল্যান্ডসবাংলাদেশ

শেয়ার করুন: