শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

পাকিস্তানের ম্যাচ বয়কট নিয়ে কোন অবস্থানে ভারত, জানাল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, গতকাল (রবিবার) লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান।আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। সোমবার( ৯ ফেব্রুয়ারি) এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।

রাজিব বলেছেন, আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই-এর কিছু বলার নেই।

জিও টিভি গতকাল জানায়, পাকিস্তানের বোর্ড এই ইস্যু নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনা করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

লাহোর বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছিলেন।

ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নাকভি জানান, তিনটি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।

ভোরের আকাশ/তা.কা

 

টি টোয়েন্টি বিশ্বকাপভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটআইসিসি

শেয়ার করুন: