শিরোনাম
বাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশবাড়ি পাবেন প্রকৃত মুক্তিযোদ্ধারা, কাজ শুরু আগামী বছরকত গাড়ির উপর হামলা হলে বুঝব, দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছেমোটরসাইকেল চালকদের জন্য বিআরটিএ’র নতুন নির্দেশনায় যা লেখা আছেপার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহতজ্বালানি নিরাপত্তা নিশ্চিত ও আমদানি নির্ভরতা কমানোই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিনচলতি অর্থবছর সারে ভর্তুকির পরিমাণ ১৭ হাজার কোটি টাকাউপহারের নামে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: টিআইবিকপ-৩১-এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্ব দিতে চায় বাংলাদেশ

আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৭ম আফগান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬, ৬:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসি টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রহমত শাহ। দেশটির প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে শারজাহ টেস্টে দুর্দান্ত ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে ছয় ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠেছেন এই আফগান ব্যাটার।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৭৩ রানের অসাধারণ ইনিংস খেলেন রহমত। এতে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জিত হয়েছে। তিনটি ৫০০ ছাড়ানো ইনিংসের দেখা পাওয়া ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

এটি ছিল রহমতের টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরে এটি তাঁর দ্বিতীয় শতক। এই ইনিংসের সুবাদে ভারতের শুবমান গিল, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলে প্রথমবারের মতো সেরা দশে জায়গা করে নেন তিনি।

এর আগে আইসিসির টেস্ট খেলোয়াড়দের র‍্যাঙ্কিংয়ের কোনো বিভাগেই আফগানিস্তানের কোনো ক্রিকেটার সেরা দশে জায়গা পাননি। রহমত শাহের এই অর্জনের মধ্য দিয়ে সেই অপেক্ষার অবসান হলো।

আরও পড়ুন

অধিনায়কত্ব পেলেন হামজা চৌধুরী, একাদশে তিন পরিবর্তন

এদিকে চলতি মাসের শুরুতে ওয়ানডে দলীয় র‍্যাঙ্কিংয়েও নতুন উচ্চতায় পৌঁছায় আফগানিস্তান। প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠে আসে দলটি। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও বাংলাদেশকে হারানোর সুফল পেয়েছে আফগানরা।

শারজাহ টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের ক্রেইগ আরভিনও। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করে টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে নয় ধাপ এগিয়েছেন তিনি। বর্তমানে ৪৮তম স্থানে রয়েছেন এই জিম্বাবুইয়ান ব্যাটার।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: