শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

শেষ চার দলের রেফারিদের সরিয়ে দিল ফিফা, ভিএআরে থাকছেন ব্রিজার্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ৪:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফ্রান্স বিশ্বকাপের সেমিফাইনালে ওঠায় টুর্নামেন্টের বাকি ম্যাচ পরিচালনার সুযোগ হারালেন দেশটির দুই রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে ও ক্লেমো তুরপ্যাঁ। চলমান বিশ্বকাপে আর মাঠের রেফারি হিসেবে দেখা যাবে না তাদের। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে স্বার্থের সংঘাত (কনফ্লিক্ট অব ইন্টারেস্ট) এড়াতে কঠোর নিয়ম অনুসরণ করছে ফিফা। নিয়ম অনুযায়ী, যে চারটি দল সেমিফাইনালে উঠেছে, সেই দেশগুলোর কোনো রেফারি টুর্নামেন্টের বাকি ম্যাচ পরিচালনা করতে পারবেন না।

এই নিয়মের কারণে ফ্রান্সের পাশাপাশি আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ডের রেফারিরাও বিশ্বকাপের শেষ দিকের ম্যাচগুলোর রেফারিং প্যানেল থেকে বাদ পড়েছেন।

আরও পড়ুন

আইসিসির সঙ্গে বৈঠকের পর স্বস্তি, ভারত সিরিজ নিয়েও আশাবাদী বিসিবি

তবে মাঠের রেফারি হিসেবে সুযোগ না থাকলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালনের সুযোগ রয়েছে ফরাসি কর্মকর্তা জেরোম ব্রিজার্ডের। বিশ্বকাপের শুরু থেকেই তিনি সফলতার সঙ্গে ভিএআর কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। ফরাসি লিগ ওয়ানের অন্যতম সেরা রেফারি হিসেবে স্বীকৃত ব্রিজার্ডকে বাকি ম্যাচগুলোতে ভিএআর দায়িত্বে রাখতে পারে ফিফা।

প্রসঙ্গত, ফ্রাঁসোয়া লেটেক্সিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিশর ম্যাচ পরিচালনা করেছিলেন। ওই ম্যাচে তার কয়েকটি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। মিশরের কয়েকজন খেলোয়াড় ও কোচ রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন। তবে ফিফা পরে মিশরের অভিযোগ প্রত্যাখ্যান করে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: