শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ব্যালন ডি’অরের পর ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ উসমান দেম্বেলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১:২২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ব্যক্তিগত ট্রফি ক্যাবিনেটে আরও একটি বড় পুরস্কার যুক্ত হলো ফরাসি তারকা উসমান দেম্বেলের। ব্যালন ডি’অরের পর ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কারও নিজের করে নিলেন পিএসজির এই ফরোয়ার্ড।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে কাতারের রাজধানী দোহায় আয়োজিত ফিফার জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই মর্যাদাপূর্ণ ট্রফি তুলে দেয়া হয়। 

এর আগে, চলতি বছরের সেপ্টেম্বরে তিনি ব্যালন ডি’অর জিতেছিলেন। ২০২৪–২৫ মৌসুমে পিএসজির হয়ে চারটি শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পুরস্কার হিসেবেই ফিফা বেস্ট তার হাতে উঠেছে।

এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে কিছুটা নতুনত্ব এনেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সাধারণত সব শেষে বর্ষসেরা নারী ও পুরুষ ফুটবলারের নাম ঘোষণা করা হলেও, এবার মূল অনুষ্ঠান শুরুর আগেই পুসকাস অ্যাওয়ার্ড, ফিফা ফেয়ার প্লে এবং সেরা গোলরক্ষকের মতো পুরস্কারগুলো ঘোষণা করা হয়। ফলে মূল মঞ্চে সবার কেন্দ্রবিন্দুতে ছিলেন কেবল সেরা খেলোয়াড়রা।

২০২৪ সালের ১১ আগস্ট থেকে ২০২৫ সালের ২ আগস্ট পর্যন্ত বিবেচিত সময়ে দেম্বেলে ছিলেন অপ্রতিরোধ্য। পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ের পেছনে মূল নায়ক ছিলেন তিনি। ইউরোপ সেরা হওয়ার মিশনে তিনি ৮টি গোল করেন। সব প্রতিযোগিতা মিলিয়ে গত মৌসুমে ৫৩ ম্যাচে তার পা থেকে আসে ৩৫টি গোল এবং ১৬টি অ্যাসিস্ট।

ঘরোয়া ফুটবলেও ২৮ বছর বয়সী দেম্বেলের রাজত্ব ছিল একচ্ছত্র। পিএসজির হয়ে তিনি লিগ আঁ ও ফরাসি কাপ জয়ের পাশাপাশি ফরাসি সুপার কাপের শিরোপা লড়াইয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন।

২০২৫ সালে ৩২ দল নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপেও দেম্বেলের প্রভাব ছিল স্পষ্ট। চোটের কারণে গ্রুপ পর্ব মিস করলেও নকআউট পর্বে ফিরেই দলকে টেনে নেন ফাইনালে। কোয়ার্টার ও সেমিফাইনালে গুরুত্বপূর্ণ গোল করে ফরাসি ক্লাবটিকে ট্রফির একদম কাছে নিয়ে গিয়েছিলেন তিনি। যদিও তার দলকে ফাইনালে চেলসির কাছে হারতে হয়।


ভোরের আকাশ/তা.কা

 

ফিফাবর্ষসেরাউসমান দেম্বেল

শেয়ার করুন: