শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে লড়বেন তাশিমা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফার শীর্ষ পদে নেতৃত্বের পরিবর্তন আনতে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি কোজো তাশিমা। বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা জমা দিয়েছেন তিনি। বুধবার (১৮ নভেম্বর) ছিল ফিফা সভাপতি পদে প্রার্থিতা জমা দেওয়ার শেষ দিন।

প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে ন্যুনতম পাঁচটি জাতীয় ফেডারেশনের সমর্থন দরকার হয়। সেটি পেয়েও গেছেন ৬৮ বছর বয়সী তাশিমা। তাতে করে আনুষ্ঠানিকভাবে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করার যোগ্যতা অর্জন করেছেন তিনি।

বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থার প্রধান হিসেবে চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার চেষ্টা করবেন ইনফান্তিনো। আগামী বছর ১৮ মার্চ রাবাতে ৭৭তম ফিফা কংগ্রেসে ভোট অনুষ্ঠান হবে।

২০১৫ সাল থেকে ফিফা কাউন্সিলের সদস্য তাশিমা। সাবেক জাপান আন্তর্জাতিক ও যুব কোচ প্রার্থিতা জমা দেওয়ার মুহূর্তে ফিফার সংস্কারের নিজের লক্ষ্যের কথা জানান। তিনি অফিসিয়াল জেএফএ বিবৃতি দিয়েছেন, ‘দৃঢ় লক্ষ্য ও সংকল্প নিয়ে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করব, যাতে ফিফঅ সুস্থ ও আরও বেশি বিশ্বস্ত প্রতিষ্ঠান হতে পারে।’ তার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সবার আগে আমি বিশ্বাস করি সুশাসন প্রতিষ্ঠা করা এবং যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা অপরিহার্য।’

ইনফান্তিনো যুগের অবসান ঘটাতে শুধু তাশিমাই নয়, ফরাসি ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট ফিলিপ্পে দিয়ালো উয়েফার প্রার্থী হিসেব এবং সাবেক সুইজারল্যান্ড অধিনায়ক র‌্যামন ভেগা লড়াইয়ে যোগ দিয়েছেন।

আরও পড়ুন

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড

মার্চের নির্বাচন সামনে রেখে জাপানি চ্যালেঞ্জার্সকে কঠিন ও জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কারণ এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতোমধ্যে প্রকাশ্যে ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছেন। তাতে করে তাশিমার আঞ্চলিক সমর্থনের ভিত্তিকে শুরুতেই ধাক্কা লেগেছে।

তাশিমা ও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এখন আনুষ্ঠানিকভাবে ব্যালটে দাঁড়ানোর আগে যোগ্যতা ও সততার আনুষ্ঠানিক যাচাই প্রক্রিয়ায় উত্তীর্ণ হতে হবে। এরপর ফিফার জেনারেল সেক্রেটারিয়েট কংগ্রেসের এক মাস আগে সকল সদস্য সংস্থাকে অনুমোদিত প্রার্থীদের বিষয়ে অবহিত করবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: