শিরোনাম
সংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতিসংসদে জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রীআওয়ামী লীগের রাজনীতি করার বৈধতা শেষ: স্বরাষ্ট্রমন্ত্রীকার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচির কারণে ককটেল বিস্ফোরণ বাড়ছেশিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রীশ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধচলতি বছর মতপ্রকাশের জেরে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ৮৬টিঢাকায় চিরুনি অভিযানে নামছে ডিএমপিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদল হাতাহাতি

বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ১৫৭ রানের লিড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

৩৭৬ রানে ৭ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা অস্বস্তির মধ্যে পড়েছিল। তখনও বাংলাদেশের চেয়ে তারা ২৪ রানে পিছিয়ে ছিল। দলের অবস্থা দেখে রায়ান রিকেলটন সংবাদ সম্মেলনে বলেছিলেন, ১০০ রানের লিড নিতে পারলেই যেন স্বস্তি পান তারা। 

এই ব্যাটারের লক্ষ্য পূরণ হয়েছে, বরঞ্চ তার কথা বিবেচনা করলে চাওয়ার চেয়ে বেশিই পেয়েছে প্রোটিয়ারা। এদিন একটি শতাধিক ও চল্লিশোর্ধ্ব দুটি জুটিতে ১৫৭ রানের লিড নিয়েছে স্বাগতিকরা।

৭ উইকেটে ৩৮৬ রানে দিনের খেলা শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে তখনও তারা ১৪ রানে পিছিয়ে। চতুর্থ দিন রিকেলটন ও কাগিসো রাবাদার অনবদ্য জুটিতে তারা চ্যালেঞ্জিং লিড নিয়েছে। অথচ বাংলাদেশ এই ইনিংসে চতুর্থ ক্যাচ না ফেললে এবং হাসান মাহমুদের উইকেট নেওয়া বলটি নো না হলে গল্পটা ভিন্ন হতে পারত।

৫৬ রানে অপরাজিত রিকেলটন ও ৫ রানে রাবাদা খেলতে নামেন। রিকেলটন তার ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি করে থেমেছেন। নবম উইকেটে ১১৭ রানের জুটি গড়েন তারা। রাবাদা তার ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের ওপর চাপ তৈরি করেন। অথচ ৩৮ রানেই তার মাঠ ছাড়ার কথা। তাসকিন আহমেদের বলে নাজমুল হোসেন শান্তর হাত ফসকে জীবন পান তিনি।

আরও পড়ুন

আত্মহত্যার চিন্তা এসেছিল ওয়েইন রুনির মনেও!

রিকেলটন প্যাভিলিয়নে ফিরলে আগের দিন রিটায়ার্ড হার্ট হওয়া টেম্বা বাভুমা মাঠে নেমে এক রান করে ফিফটির দেখা পান। রাবাদা এদিন মেহেদী হাসান মিরাজের দ্বিতীয় শিকার হন। তার আগের দুই বলে বাংলাদেশি স্পিনারকে দুটি ছক্কা মারেন তিনি। ৯৩ বলে রাবাদা ৭২ রান করে আউট হন। ১০টি চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

ডেন প্যাটারসন ও বাভুমা শেষ জুটিতে আরও ৪৫ রান যোগ করেন। ১১ রানে প্যাটারসনের লেগ স্টাম্প উড়িয়ে দেন হাসান মাহমুদ। কিন্তু নো বলের কারণে তার পঞ্চম উইকেট নেওয়া হয়নি। জীবন পেয়ে এই লেজের ব্যাটার পরের দুই ওভারে ছয় ও চার মারেন। অবশেষে তাদের জুটি ভাঙে দলগত ৫৫৭ রানে। ২৯ রানে থামেন প্যাটারসন। ৬৮ রানে অপরাজিত ছিলেন বাভুমা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: