নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কঠোর হচ্ছে বিসিবি

নতুন অধিনায়ককে নেতৃত্বে রেখে বাংলাদেশ নারী দলের দল ঘোষণা হয়েছে। নাহিদা আক্তার আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির নেতৃত্ব দেবেন। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের। মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা।
সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছে না টাইগ্রেসদের। এরই মধ্যে নারী ক্রিকেটারদের ফিটনেস নিয়েও প্রশ্ন উঠছে। নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান দাবি করেছেন জাতীয় দলে খেলা ক্রিকেটারদের ফিটনেসে অনেক ঘাটতি রয়েছে। তাদেরকে ফিটনেসের বিষয়ে সবসময় সচেতন থাকার জন্য বলেছি।
বিসিবি এবার নারী ক্রিকেটারদের ফিটনেসের বিষয়ে আরও কঠোর হতে যাচ্ছে। ছেলেদের মতো মেয়েদেরও সব ধরনের পরীক্ষা দিয়েই পাস করতে হবে। নারী বিভাগের এক কর্মকর্তা বলছিলেন, 'এখন থেকে ফিটনেসে আরো মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।'
ভোরের আকাশ/সু.পা