শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

সাফে গ্রুপ পর্বেই বাংলাদেশ-ভারত মুখোমুখি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসরের মঞ্চ এখন পুরোপুরি প্রস্তুত। টুর্নামেন্টের শুরুতেই এক রোমাঞ্চকর লড়াইয়ের আভাস মিলেছে। বুধবার ঢাকায় অনুষ্ঠিত আনুষ্ঠানিক ড্র অনুযায়ী, গ্রুপ পর্বেই বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রেকর্ড পাঁচবারের শিরোপাজয়ী স্বাগতিক ভারত মুখোমুখি হচ্ছে।

দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেলের পরিচালনায় অনুষ্ঠিত এই ড্র-তে টুর্নামেন্টের পূর্ণ সূচি চূড়ান্ত করা হয়। এবারের আসর আগামী ২৫ মে থেকে ৬ জুন ভারতের গোয়ার ফাতোর্দা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সর্বশেষ ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী দলগুলোর গ্রুপিং ও সিডিং নির্ধারণ করা হয়েছে।

২০২২ এবং ২০২৪ সালে কাঠমান্ডুতে টানা দুই শিরোপা জয়ের পর এবার হ্যাটট্রিক ট্রফির লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ১১২তম স্থানে থাকা লাল-সবুজের দলের জন্য এবারের মিশন কঠিনই হতে যাচ্ছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের সঙ্গী শক্তিশালী ভারত।

নিজেদের মাটিতে হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া ভারত (র‍্যাঙ্কিং ৬৯) টুর্নামেন্টের সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী দল হিসেবে ফেভারিটদের তালিকায় আছে। ফলে গ্রুপ পর্বের শুরুতেই বাংলাদেশ-ভারত লড়াই ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে। এই গ্রুপে আরও রয়েছে মালদ্বীপ।

অন্যদিকে, আসরের দ্বিতীয় সর্বোচ্চ র‍্যাঙ্কিংধারী নেপাল তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। তারা রয়েছে গ্রুপ ‘এ’-তে, যেখানে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। কাগজে-কলমে নেপালই এই গ্রুপের শীর্ষ দল হিসেবে সেমিফাইনালের দৌড়ে এগিয়ে।

আসরে মোট ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে—৬টি গ্রুপ পর্বের, ২টি সেমিফাইনাল এবং একটি ফাইনাল।

সাফ কমিটি জানিয়েছে, কোনো দল নাম প্রত্যাহার করলে এবং অংশগ্রহণকারী দল সংখ্যা ৪ বা ৫-এ নেমে এলে টুর্নামেন্টটি সিঙ্গেল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে পয়েন্ট টেবিলের শীর্ষ দলই চ্যাম্পিয়ন হবে।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-ভারত মুখোমুখি

শেয়ার করুন: