শিরোনাম
নাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফনাশকতা ঠেকাতে সরকারের ব্যর্থতার অভিযোগ বিরোধী দলেরছাত্রলীগ নৈরাজ্য করছে, অথচ সমন্বয়ক শ্রীমঙ্গলে ঘুরছেন: রাকিববাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুরবিমানের কেনাকাটা ও পরিচালনায় অনিয়ম, দায়ীদের শনাক্তের নির্দেশ২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারবিদ্যুতায়ন ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে কপ-৩১ এ নতুন বৈশ্বিক উদ্যোগকপ-৩১ বিশ্বনেতা সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রীজ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ

আবাহনীর হারুন, আবাহনীতেই ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আবাহনীর হারুন, আবাহনীতেই ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা
আবাহনীর হারুন, আবাহনীতেই ক্রীড়াঙ্গনের শেষ শ্রদ্ধা

দেশের বিশিষ্ট ক্রীড়া সংগঠক এবং ঢাকা আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ (আবাহনীর হারুন) সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাদ জোহর ধানমন্ডির ঐতিহ্যবাহী আবাহনী ক্লাব প্রাঙ্গণেই এই কিংবদন্তি সংগঠকের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এবং সেখানে পুরো ক্রীড়াঙ্গনের মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান

আবাহনীর বর্ষীয়ান ফুটবলার শেখ আশরাফ আলী কিছু দিন আগে নিজের স্ত্রী হারিয়েছেন। বয়সের ভারে তিনিও ন্যুব্জ। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেও হারুনুর রশীদের জানাজায় এসেছিলেন। ক্লাব নিয়ে হারুনুর রশীদের সংগ্রাম খুব কাছ থেকে দেখা আশরাফ আলী বলেন,‌‘হারুন ভাইয়ের হাতেই আবাহনী ক্লাব তৈরি। সেই ক্লাব থেকে কত ফুটবলার, ক্রিকেটার, হকি খেলোয়াড় তারকা হয়েছে। হারুন ভাই নেপথ্যে নীরবে কাজ করেছেন। খেলোয়াড়দের পারিশ্রমিক, খাওয়া-দাওয়া সব কিছু তিনি অনেক কষ্টে জোগাড় করতেন।’

আবাহনীর জনপ্রিয়তার মূলে ফুটবল। সেই ফুটবল দলে এক যুগের বেশি সময় খেলেছেন শেখ মোঃ আসলাম। হারুনুর রশীদের নিবেদন খুব কাছ থেকে দেখা সাবেক এই তারকা ফুটবলার বলেন,‌‌‘এমনও সময় গেছে ক্লাবে ফুটবলারদের জন্য খাবার সংকট ছিল। মানুষের কাছে গিয়ে আমাদের খাবার ব্যবস্থা করেছেন। আবার অনেক সময় আমাদের নিয়েও গেছেন। কষ্টের সেই দিনগুলো আমরা দেখেছি।’

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান অনেক দিন আবাহনীতে খেলেছেন। তিনিও খুব কাছ থেকে দেখেছেন হারুনুর রশীদকে,‌‘হারুন ভাইকে আমি প্রথম দেখি ১৯৮০ সালে। আমাদের চট্টগ্রামের আশীষ ভদ্র দার সাথে ক্লাবে তার সাথে প্রথম পরিচয়। খুব স্নেহ করতেন। এরপর আমি যখন নিজেই খেলেছি আবাহনীতে তখন তো তাকে খুব কাছ থেকে দেখেছি। তিনি মূলত ফুটবল সংগঠক হলেও ক্লাবের হকি, ক্রিকেটসহ সকল বিষয় দেখতেন। অনেক কিছুই তার কাছ থেকে শিখেছি।’ খেলোয়াড় ও সংগঠক দুই ভূমিকাতেই হারুনুর রশীদকে কাছ থেকে দেখেছেন জালাল ইউনুস। চার দশকের বেশি সময় হারুনুর রশীদের সঙ্গে তার পরিচয়। তাই বেশ শোকাক্রান্ত সাবেক ক্রিকেটার জালাল,‌‘হারুন ভাই সব সময় আমাদের কাছে শ্রদ্ধার মানুষ। ক্লাবের প্রতি এত ভালোবাসা ও নিবেদন ছিল যা অবর্ণনীয়। খেলোয়াড় যখন ছিলাম তখন দেখেছি, সেটা দেখেই সংগঠক হিসেবে কাজ করার চেষ্টা করেছি।’

জাতীয় হকি দলের সাবেক অধিনায়ক ও কোচ মাহবুব হারুনের ক্যারিয়ার পুরোটা আবাহনীময়। তিনি ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদককে অভিভাবক আখ্যায়িত করে বলেন,‌‘এসএসসি পরীক্ষা দিয়ে আবাহনী ক্লাবে হকি খেলতে এসেছিলাম। আমার বাবা ফরিদপুর থেকে আবাহনী ক্লাবে হারুন ভাইয়ের হাতে বুঝিয়ে দিয়েছিলেন। সেই থেকে তিনি আমার অভিভাবক। এ রকম অসংখ্য খেলোয়াড়ের তিনি অভিভাবক ছিলেন। আমার নামও হারুন, তাই তার দুই ছোট ভাই মুকুল ও মামুন আমার সঙ্গে একটু বেশি সখ্যতা ছিল বেশি।’

১৯৭২ সালে আবাহনী ক্রীড়া চক্রের জন্ম। এর আগে আবাহনী সাংস্কৃতিক সংসদ ছিল। ১৯৯১ সাল থেকে আবাহনী ক্রীড়া চক্র আবাহনী লিমিটেডে রুপান্তরিত হয়। আবাহনী ক্লাবের জন্ম থেকে শুরু করে মৃত্যু অব্দি জড়িত ছিলেন। বিশেষ করে ১৯৭৫ সাল পরবর্তী সময়ে আবাহনী ক্লাব সবচেয়ে সংকটে পড়েছিল। সেই সময়ের সংকট কাটিয়ে ক্লাবের কর্মকান্ড পরিচালনা করেছেন সামনে থেকে। সেই সময়ের খেলোয়াড়রা হারুনের অবদান স্বীকার করেছেন অকপটে।

হারুনুর রশীদ শুধু আবাহনী নয় দেশের শীর্ষ ক্রীড়া ফেডারেশন ফুটবলের সাধারণ সম্পাদক ছিলেন পাঁচবার। মোহামেডানের সাবেক শীর্ষ কর্মকর্তা ও বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ব্যক্তিগত সফরে আমেরিকা রয়েছেন। দীর্ঘ দিনের সতীর্থ হারুনের বিষয়ে বলেন,‘হারুন ভাই ফুটবল নিবেদিতপ্রাণ মানুষ। তিনি যখন সাধারণ সম্পাদক আমি তখন ফেডারেশনের যুগ্ম সম্পাদক। বাংলাদেশের ফুটবলে হারুন ভাইয়ের অবদান অনস্বীকার্য।’ মোহামেডানের সাবেক তারকা ফুটবলার সৈয়দ রুম্মন বিন ওয়ালী সাবিব্বর এসেছিলেন জানাজায়। তিনিও হারুনের আচরণে মুগ্ধতা প্রকাশ করে বলেন,‘আমি কখনো আবাহনীতে খেলিনি কিন্তু জাতীয় দলে খেলার সময় হারুন ভাইকে ফেডারেশনের কর্মকর্তা হিসেবে পেয়েছি। অত্যন্ত ভালো মানুষ এবং এত বড় সংগঠক হয়েও সব সময় বিনয়ী ছিলেন। যা বর্তমান সময়ে খুবই বিরল।’

হারুনুর রশীদ ক্রীড়া সংগঠকের পাশাপাশি রাজনীতিতেও সম্পৃক্ত ছিলেন। ১৯৯৬ সালে নিজ জেলা লক্ষীপুরে উপ নির্বাচনে জয়ী হয়েছিলেন। সংসদ সদস্য হলেও হারুনুর রশীদ আজীবন ক্রীড়াঙ্গনের মানুষ ছিলেন। তাই হারুনের প্রয়াণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, মোহামেডান, বাফুফে, বিসিবি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, আরচ্যারি, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনসহ আরও অনেক ক্রীড়া সংগঠন ও ব্যক্তি শোক প্রকাশ করেছে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: