শিরোনাম
রোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরীরোহিঙ্গা সংকট কেবল মানবিক সমস্যা নয়, এটি গভীর রাজনৈতিক ইস্যু: শামা ওবায়েদটিএসসি এলাকায় ককটেল বিস্ফোরণে আটক ৩ জনের পরিচয় মিললরাজনৈতিক সমর্থন ব্যালটে, অফিসে নয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রীমালিবাগ সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণবন্দরে পড়ে থাকা সাড়ে ৬ হাজার কনটেইনার ধ্বংসের উদ্যোগরাজধানীতে এবার স্কুল বাসে আগুনশেখ হাসিনার প্রতিটি হত্যার বিচার হবে: রিজভীপররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী

ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি

স্পোটর্স ডেস্ক

প্রকাশ : ৮ নভেম্বর ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
লিওনেল মেসি
লিওনেল মেসি

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের অনন্য ইতিহাস গড়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক ২০২৬ নিয়মিত মৌসুমে লিগের সর্বোচ্চ ২৬টি গোল করে এই মর্যাদাপূর্ণ পুরস্কার নিশ্চিত করেছেন।

গোলসংখ্যায় তার ধারে কাছেও ছিলেন না প্রতিদ্বন্দ্বীরা। দ্বিতীয় স্থানে থাকা এফসি ডালাসের পেতার মুসার গোল ২২টি। ন্যাশভিলের স্যাম সারিজ করেছেন ২১ গোল।

এর আগে ২০২৫ মৌসুমেও এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মেসি। সেবার ২৯ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা দ্বিতীয়বার পুরস্কারটি নিজের করে নিলেন তিনি।

এমএলএসের ইতিহাসে এর আগে পাঁচজন ফুটবলার একাধিকবার গোল্ডেন বুট জিতলেও কেউ টানা দুই মৌসুমে এই কীর্তি গড়তে পারেননি। মেসির আগে একাধিকবার এই পুরস্কার জিতেছেন প্রেকি, টেলর টোয়েলম্যান, জেফ কানিংহাম, ক্রিস ওয়ানডোলস্কি ও ব্র্যাডলি রাইট-ফিলিপস।

আরও পড়ুন

তিন দিনের সফরে বাংলাদেশে আসছেন এডিনবার্গের ডাচেস

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ইন্টার মায়ামির আক্রমণভাগেও দারুণ অবদান রেখেছেন মেসি। ২০২৬ মৌসুমে ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৭টি গোল। সব মিলিয়ে গোল ও অ্যাসিস্টে তার অবদান ৪৩টি।

৩৯ বছর বয়সেও মেসির এমন পারফরম্যান্স আবারও প্রমাণ করেছে, বয়স কেবলই একটি সংখ্যা। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের আধিপত্য ধরে রেখে নতুন ইতিহাসের পাতায় নাম লেখালেন আটবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: