শিরোনাম
দেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দল

ওয়ানডে সিরিজ

সিরিজ জয়ের লক্ষ্য আজ পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে আছে টাইগাররা। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২০৯ বল বাকি থাকতে ৮ উইকেটে জিতে লাল-সবুজের দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। সেই আত্মবিশ্বাস নিয়েই আজ দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে স্বাগতিকরা যেখানে লক্ষ্য থাকবে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা।

পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিততে বড় ভূমিকা রেখেছেন নাহিদ রানা। তরুণ এই পেসার ম্যান ইন গ্রিনদের ব্যাটিং লাইন আপে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। গতি আর বাউন্সের সমন্বয়ে পাকিস্তানি ব্যাটারদের বিপাকে ফেলেছেন তিনি। দ্বিত্য ম্যাচেও নাহিদের দুর্দান্ত বোলিংই চাইবে দল।

প্রথম ম্যাচে নাহিদ একাই নিয়েছিলেন ৫ উইকেট। সেই সঙ্গে মেহেদী মিরাজ তিনটি এবং মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নিয়েছিলেন একটি করে উইকেট। দ্বিতীয় ম্যাচের আগে নিজের বোলিং নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মিরাজ। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ কাল আমার বোলিংয়ের অনেক বেশি কন্ট্রোল ছিল এবং লাইন-লেন্থ অনেক ভালো জায়গায় ছিল। উইকেট অনেক ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ মেইনটেইন করে যদি বল করতে না পারতাম, রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’

সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছে স্পোর্টিং উইকেটে। এসব উইকেটে স্পিনারদের কাজ কঠিন বলেই জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘যেহেতু ট্রু উইকেটে খেলছি, স্পিনারের ট্রু উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন লেন্থ ঠিক রাখতে পারি, আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’

এদিকে পাকিস্তান এ সিরিজে খেলছে স্কোয়াডে ছয়জন অনভিজ্ঞ তরুণ ক্রিকেটারকে নিয়ে যাদের কয়েকজনের অভিষেক হয়েছে গত ম্যাচ দিয়ে। নিজেদের ভুল শুধরে শাহিন আফ্রিদিরাও চাইবেন সিরিজে ফিরতে। তবে বাংলাদেশের লক্ষ্য থাকবে ব্যাটে-বলে দাপুটে লড়াই করে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করা। 

ভোরের আকাশ/আ.র

ওয়ানডে সিরিজ

শেয়ার করুন: