শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

বাংলাদেশ এগিয়ে ১১৩ রানে

‘এখনো কোনো দল এগিয়ে নেই’ দাবি অ্যাকারম্যানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জোহানেসবার্গ টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষে ১১৩ রানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। তবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনো কোনো দলের হাতে নেই বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার মার্কেস অ্যাকারম্যান। প্রথম ইনিংসে ১৫৭ রান করা এই ব্যাটারের বিশ্বাস, ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশকে চাপে ফেলতে পারবে দক্ষিণ আফ্রিকা।

দিনের খেলা শেষে অ্যাকারম্যান বলেন, ‘আমার মনে হয় না এখনো কোনো দল এগিয়ে আছে। দিনটি আমাদের জন্য দারুণ ছিল। ভালো জুটি গড়ে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে খেলতে থাকলে আশা করি ৪০০ রান পার করতে পারব। আশা করছি, ম্যাচটি পাঁচ দিন পর্যন্ত গড়াবে।’

উইকেটের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সামনে বল আরও নিচু হয়ে আসবে। ফলে ব্যাটিং করা কঠিন হয়ে উঠবে। বিশেষ করে শেষ দুই দিন ব্যাট করা বেশ চ্যালেঞ্জিং হবে। তাই প্রথম ইনিংসটি দক্ষিণ আফ্রিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দিনের শেষ দিকে দ্রুত রান তুলতে গিয়ে আউট হওয়া প্রসঙ্গে অ্যাকারম্যান বলেন, ‘দিনের শেষ পর্যন্ত ব্যাট করতে পারলে ভালো হতো। স্পিনের বিপক্ষে আমার মনে হয়েছে ভালো সুযোগ ছিল। উইকেটে খুব বেশি টার্ন ছিল না। ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। স্পিনারদের বিপক্ষে রান করে তাদের চাপে ফেলার সুযোগ ছিল।’

তিনি আরও বলেন, ‘দ্রুত কিছু রান তুলে তাদের চাপে ফেলতে চেয়েছিলাম। বড় সেঞ্চুরি করতে পারলে প্রতিপক্ষ চাপে পড়ত। এটি আমার ও হামজার পরিকল্পনা ছিল। যেহেতু তারা তিনজন পেসার নিয়ে খেলেছে, তাই তখনই কিছু রান তুলে নেওয়া প্রয়োজন ছিল। চেয়েছিলাম অন্তত আমাদের একজন যেন বড় সেঞ্চুরি করতে পারে।’

নতুন বলের চ্যালেঞ্জ নিয়েও কথা বলেছেন অ্যাকারম্যান। তার মতে, জোহানেসবার্গের উইকেটে নতুন বলে বোলাররা বাড়তি সুবিধা পান। বিষয়টি আগে থেকেই জানা থাকায় শুরুতে উইকেটে টিকে থাকার পরিকল্পনা করেছিলেন তিনি।

অ্যাকারম্যান বলেন, ‘এখানকার উইকেটে নতুন বলে বোলাররা সাহায্য পায়। বলও কিছুটা দ্রুত আসে। আমি চেয়েছিলাম নতুন বলের সময়টা যেভাবেই হোক কাটিয়ে দিতে। এরপর দ্বিতীয়, তৃতীয় কিংবা চতুর্থ স্পেলে তাদের আবার বোলিংয়ে আনতে। যত বেশি সময় উইকেটে থাকতে পারব, আমাদের মিডল অর্ডারের কাজ তত সহজ হবে।’

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের সামর্থ্যের ওপর আস্থা রেখে তিনি বলেন, এখনো অনেক কাজ বাকি রয়েছে। তবে পরদিন বড় লিড নেওয়ার ভালো সুযোগ দেখছেন তারা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: