শিরোনাম
ভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটকভুয়া সনদে শর্তযুক্ত অফার লেটার, বিপাকে ইউরোপগামী শিক্ষার্থীরাসৌরবিদ্যুতে ৬২ শতাংশ ব্যয় সাশ্রয় করলো ডাক বিভাগের ১৪ কেন্দ্রদেশের বাজারে টানা পঞ্চম দফায় কমলো স্বর্ণের দামঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধনগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানকে যুদ্ধের ছক দিলেন ভারতীয় পাইলটগার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা ১৬ নভেম্বরইরান যুদ্ধে ১৩৪ সামুদ্রিক ঘটনায় ২৫ নাবিক নিহত: জাতিসংঘচাঁদপুরে দুই দিনে ৫৮ আসামি গ্রেপ্তার, ৩৮ কিশোর গ্যাং সদস্য আটক

ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান পরীক্ষা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান পরীক্ষা
ফাইনালের লড়াইয়ে বাংলাদেশের সামনে পাকিস্তান পরীক্ষা

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ শনিবার (১৪ নভেম্বর) রাতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি। ফাইনালের টিকিট পেতে হামজা চৌধুরীদের সামনে এখন কঠিন পরীক্ষা।

২০০৫ সালে করাচিতে পাকিস্তানকে হারিয়ে সাফের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর এবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আসা বাংলাদেশ আত্মবিশ্বাসে এগিয়ে থাকলেও পাকিস্তানকে কোনোভাবে হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ।

এবারের সাফে গ্রুপ পর্বে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তুলে নেয় ৪-০ গোলের বড় জয়। দুই ম্যাচে পাঁচ গোল করলেও কোনো গোল হজম করেনি হামজার দল। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে জায়গা করে নেয় বাংলাদেশ।

তবে সেমিফাইনালের আগে পাকিস্তানের শক্তি বেড়েছে নতুন করে। ইউরোপের বিভিন্ন লিগে খেলা পাঁচ প্রবাসী ফুটবলারকে দলে যুক্ত করে নিজেদের সামর্থ্য বাড়িয়েছে তারা।

পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষেই কথা বলছে। ১৯৮২ সালের পর থেকে দুই দল মুখোমুখি হয়েছে ১৮ বার। এর মধ্যে বাংলাদেশের জয় সাতটি, পাকিস্তানের ছয়টি। বাকি পাঁচ ম্যাচ হয়েছে ড্র। সাম্প্রতিক লড়াইয়েও এগিয়ে বাংলাদেশ। সর্বশেষ ১০ ম্যাচে লাল-সবুজদের জয় চারটি, পাকিস্তানের একটি। বাকি পাঁচ ম্যাচে কোনো দলই জয়ের দেখা পায়নি। পাকিস্তানের সেই একমাত্র জয়টি এসেছিল ২০১৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে।

আরও পড়ুন

জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

একাদশেও থাকছে বিশেষ চমক। ইতিহাসে প্রথমবারের মতো আটজন অরিজিন ফুটবলারকে নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশে থেকে দুটি পরিবর্তন এনেছেন কোচ থমাস ডুলি। ইনজুরিতে ছিটকে যাওয়া সাদের পরিবর্তে জায়গা পেয়েছেন রহমত মিয়া। আর প্রথমবারের মতো শুরুর একাদশে সুযোগ পেয়েছেন শুকি ইতোফুসা।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, রহমত মিয়া, জিদান ইউসুফ, কাজেম শাহ, তারিক কাজী, ফারহান আলী ওয়াহিদ, হামজা চৌধুরী (অধিনায়ক), শমিত সোম, রাকিব হোসেন, শুকি ইতোফুসা।

ভোরের আকাশ/আ/র

শেয়ার করুন: