শিরোনাম
পরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টাপরীক্ষার মাঝে কবি নজরুল কলেজ প্রাঙ্গণে জোড়া বিস্ফোরণে আহত ৩‘দল করবেন বিএনপি, কথা বলবেন আওয়ামী লীগের মতো, এদের চিনে রাখুন’আ.লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায়ে উল্লেখ করা হয়েছে: প্রসিকিউশনপ্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যমনতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে: শ্রমমন্ত্রীজাতীয় স্বার্থে প্রয়োজনে সরকারকে সমর্থন দেব: জামায়াত আমিরপোশাক শ্রমিকদের ন্যায্য ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে মজুরি বোর্ড: মাহদী আমিনগাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধের চেষ্টা

থ্রো-ইনে বাধা, প্রতিপক্ষের মুখে বল ছুড়ে শাস্তি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ৩:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

থ্রো-ইন নেওয়ার সময় প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখে পরপর দুবার বল ছুড়ে মারেন ইন্টার মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এমন আচরণের পরও লাল কার্ড না দেখিয়ে তাঁকে হলুদ কার্ড দেখান রেফারি। একই ঘটনায় হলুদ কার্ড দেখেন বলের আঘাত পাওয়া কলম্বাস খেলোয়াড় গনজালো তাপিয়াও। 

মাঠের এই ঘটনা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মেসির এমন আচরণের জন্য সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল বলে মন্তব্য করছেন অনেক ফুটবলপ্রেমী। এবার এ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তাপিয়াও।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে। বল মাঠের বাইরে চলে যাওয়ায় থ্রো-ইন নিতে প্রস্তুতি নিচ্ছিলেন মেসি। এ সময় আর্জেন্টাইন তারকার একেবারে সামনে দাঁড়িয়ে তাঁকে বাধা দেওয়ার চেষ্টা করেন তাপিয়া। থ্রো-ইন নেওয়ার সময় মেসি প্রথমে হালকাভাবে বল দিয়ে তাপিয়ার মুখে টোকা দেন। পরে তাপিয়া হাত তুলে বাধা দেওয়ার পর কিছুটা পেছনে সরে গেলে তাঁর মুখের দিকে বল ছুড়ে মারেন মেসি।

ঘটনার পরপরই রেফারি এসে দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে বলের আঘাত পাওয়া তাপিয়াকে কেন কার্ড দেখানো হলো এবং মেসির আচরণ কেন লাল কার্ডের শাস্তিযোগ্য হলো না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। অনেকের মতে, মেসির জায়গায় অন্য কোনো খেলোয়াড় থাকলে তাঁকে সরাসরি লাল কার্ড দেখানো হতো।

তাপিয়ার বক্তব্যেও উঠে এসেছে একই অভিযোগ। তাঁর দাবি, বিশ্বকাপের সময়ও মেসিকে প্রতিপক্ষের খেলোয়াড়দের তুলনায় বাড়তি সুবিধা দেওয়া হয়েছিল। ম্যাচের সময় মায়ামি এক গোলে পিছিয়ে ছিল। মেসির ক্ষুব্ধ হওয়ার কারণও জানিয়েছেন চিলির এই ফরোয়ার্ড।

তাপিয়া বলেন, ‘তিনি ক্ষুব্ধ ছিলেন যে আমাদের সমর্থকরা (কলম্বাসের সমর্থকরা) “রোনালদো তোমার চেয়ে ভালো”, “রোনালদো তোমার চেয়ে ভালো” বলে স্লোগান দিচ্ছিল। সত্যি বলতে, পরিস্থিতি যদি উল্টো হতো এবং আমি যদি মেসিকে আক্রমণ করতাম, তাহলে আমাকে শতভাগ মাঠ থেকে বের করে দেওয়া হতো, এটা সবাই জানে। ফুটবলে সবার জন্য সমান নিয়ম থাকা উচিত, কিন্তু তা নেই। সদ্য সমাপ্ত বিশ্বকাপেও একই ঘটনা ঘটেছে, তারা মেসিকে তাঁর প্রতিপক্ষদের চেয়ে বিশেষ সুবিধা দিয়েছে।’

ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় থ্রো-ইন নেওয়ার সময় প্রতিপক্ষ দলের খেলোয়াড় টাচলাইন থেকে দুই মিটারের কম দূরত্বে অবস্থান করলে, থ্রোয়ারের সামনে দাঁড়ালে এবং খেলা পুনরায় শুরু করতে বাধা দিলে সেটি শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে থ্রো-ইন নিতে যাওয়া খেলোয়াড় বিরক্ত হয়ে ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের দিকে বল ছুড়ে মারলে উভয় খেলোয়াড়ের বিরুদ্ধেই শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে।

নিয়ম অনুযায়ী, থ্রো-ইন নিতে বাধা দেওয়ার জন্য প্রতিপক্ষের খেলোয়াড়কে অখেলোয়াড়সুলভ আচরণের দায়ে হলুদ কার্ড দেখানো হবে। অন্যদিকে, থ্রোয়ার বেপরোয়াভাবে বল ছুড়ে মারলে তাঁকেও হলুদ কার্ড দেখানো হবে। তবে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বল ছুড়ে মারলে সেটি সহিংস আচরণ হিসেবে বিবেচিত হবে এবং সে ক্ষেত্রে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বহিষ্কার করা হবে।

এ ঘটনায় মেসি বেপরোয়াভাবে বল ছুড়ে মারার শাস্তি পেয়েছেন বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, থ্রো-ইন নিতে বাধা দেওয়ার কারণে তাপিয়াকে হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তও নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন

ক্রীড়াবিদদের সুরক্ষায় এনএসসি ও ল্যাবএইডের সমঝোতা চুক্তি

মেসি লাল কার্ড পেলে বড় ধাক্কা খেতে পারত ইন্টার মায়ামি। কারণ, প্লে-অফে বেস্ট অব থ্রি সিরিজের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হেরেছে। তবে কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়ার মতে, মেসির আচরণের জন্য লাল কার্ড দেখানো উচিত ছিল।

তিনি বলেন, ‘সবাই জানে, ওটা হলুদ কার্ডের চেয়েও বেশি কিছু ছিল।’ মেজর লিগ সকারের (এমএলএস) এ ঘটনা পর্যবেক্ষণ করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে কলম্বাস ক্রুর কোচ পুরো পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: