শিরোনাম
চিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রীচিকিৎসক ও নার্স নিয়োগ নিয়ে সুখবর দিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রীহজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিনবিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়জননিরাপত্তার জন্য যা করা দরকার পুলিশ করবে: গোপালগঞ্জে ডিআইজিভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকারপ্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে ১০ খেলাধুলা২১ জানুয়ারি ১০২৬ ইউপিতে ভোট৩০ নভেম্বর কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

এশিয়ান গেমসের পর জ্যোতিদের নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইসিসির বড় টুর্নামেন্টগুলোতে গত কয়েক বছরে এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো সাফল্য নেই বাংলাদেশ নারী ক্রিকেট দলের। বিশেষ করে ব্যাটিং ইউনিটের ধারাবাহিক ব্যর্থতা ভাবিয়ে তুলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। এরই মধ্যে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পারফরম্যান্স ও নেতৃত্ব নিয়েও শুরু হয়েছে পর্যবেক্ষণ। আসন্ন এশিয়ান গেমসের পর নারী ক্রিকেট দলে বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়েছে বিসিবি।

বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এশিয়ান গেমসের পর দলের সামগ্রিক পারফরম্যান্স পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা এটি পর্যবেক্ষণ করছি। কারণ সদ্যই এশিয়া কাপ শেষ হলো। সেখান থেকে তারা সরাসরি এশিয়ান গেমসে খেলতে যাবে। আমি এখন এমন কথা বলতে চাচ্ছি না। যেহেতু দল আগেই নির্বাচিত হয়েছে, অধিনায়কও নির্ধারিত। প্রায় দেড়-দুই মাস আগে দল পাঠিয়ে দেওয়া হয়েছে।’

এশিয়ান গেমস সামনে থাকায় আপাতত সেদিকেই মনোযোগ বিসিবির। রফিকুল ইসলাম বাবু বলেন, ‘এখন এই দলটাকেই খেলতে হবে। আমরা আশা করছি, তারা সেখানে গিয়ে ভালো খেলবে। যে ভুলগুলো করেছে, সেগুলো শুধরে দেশের সুনাম বয়ে আনবে। এই মুহূর্তে যেগুলো শোনা যাচ্ছে, সেগুলো আমরাও শুনেছি ও পর্যবেক্ষণ করছি। তবে টুর্নামেন্টের পর ইনশাআল্লাহ আমরা এগুলো নিয়ে আলোচনা করব।’

এশিয়ান গেমসের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর রয়েছে বাংলাদেশের। এর আগে দল নিয়ে বেশ কিছু কাজ করার সুযোগ রয়েছে বলেও জানান বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, দেখি এশিয়ান গেমসে তারা কেমন খেলে। আমরা আশা করছি, ভালো খেলবে। এরপর আমরা সিদ্ধান্ত নেব আসলে কী করা যায়। তারপর আমাদের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর আছে। অনেক কিছুই করার আছে আমাদের।’

দলের সাফল্যের ওপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিসহ অফফর্মে থাকা ক্রিকেটারদের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলেও ইঙ্গিত দিয়েছেন রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতির সঙ্গেও আলোচনা হয়েছে। আপনারা জানেন, এশিয়ান গেমসের জন্য দলের নাম অনেক আগেই দিতে হয়। আমরা যদি দেখি সেখানে ভালো পারফর্ম করে, সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে একরকম। আর আমাদের কাছে যে অভিযোগগুলো এসেছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

আরও পড়ুন

সেঞ্চুরিহীন টেস্ট সিরিজে বিশ্বরেকর্ড পাকিস্তান-ইংল্যান্ডের

এশিয়ান গেমসে ভালো পারফরম্যান্স করলে জ্যোতির অধিনায়কত্ব টিকে থাকবে কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমাদের অনেক সমস্যা আছে। আমরা বড় বড় দেশগুলোকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হতে হয়েছে। সে বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি—কীভাবে দলটাকে আরও সুন্দর ও শক্তিশালী করা যায়।’

সব মিলিয়ে এশিয়ান গেমস বাংলাদেশের নারী ক্রিকেট দলের জন্য শুধু আরেকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, বরং খেলোয়াড় ও নেতৃত্বের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ মঞ্চও হতে যাচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: