শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শান্ত-মুমিনুলের প্রতিরোধে ১২০ রানের লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ মে ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা টেন্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিনের শুরুতেই জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ব্যাটে ভর করে ১২০ রানের লিড নিয়ে লাঞ্চে গেছে বাংলাদেশ।

বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। সোমবার (১১ মে) চতুর্থ দিনের শুরুতেই দলীয় ২৩ রানের মধ্যে জোড়া উইকেট হারায় বাংলাদেশ।

আরও পড়ুন

আব্দুর রাজ্জাক বিসিবির এইচপি দলের স্পিন বোলিং কোচ

জয় ৫ ও সাদমান ১০ রান করে সাজঘরে ফিরে যান। তাদের বিদায়ে বিপাকে পড়ে বাংলাদেশ। এরপর শান্ত ও মুমিনুল মিলে দলের হাল ধরেন। পাকিস্তানের বোলারদের আর কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৭০ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তারা।  

মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩১ ওভারে ২ উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শান্ত ৩৪ ও মুমিনুল ৩৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের পক্ষে হাসান ও আব্বাস নিয়েছেন ১টি করে উইকেট। 

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: