শিরোনাম
নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যানারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানেরশিশু-কিশোররই বাংলাদেশের অ্যাম্বাসেডর: প্রধানমন্ত্রীসড়ক দুর্ঘটনায় মিলবে আর্থিক সহায়তা, আবেদন যেভাবে‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান বিরোধীদলীয় নেতারষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রীদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

২২ বছর আগের হারের বদলা নিল ভারত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভারত-পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা। ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত আসরের উদ্বোধনী ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল পাকিস্তান। ২২ বছর পর আবারও ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এবার অবশ্য ফল গেছে ভারতের পক্ষে। ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে ভারত।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ভারত। ১৩ মিনিটে বাম প্রান্ত দিয়ে মুহাম্মদ সুহাইল ভাটের উদ্দেশে বল বাড়ান সতীর্থ। আলতো ছোঁয়ায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন তিনি। ছয় মিনিট পর পাকিস্তানের ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন সুহাইল ভাট। ৩০ মিনিটে ম্যাংলেংথাম কিপজেনের গোলে ভারতের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০।

এরপর ঘুরে দাঁড়ানোর সুযোগ পেয়েছিল পাকিস্তান। ৩৪ মিনিটে পেনাল্টি পায় দলটি। তবে শায়ক দোস্তের নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। ফলে প্রথমার্ধে কোনো গোলের দেখা না পেয়েই বিরতিতে যেতে হয় পাকিস্তানকে।

দ্বিতীয়ার্ধেও ব্যবধান ধরে রেখে জয়ের পথে এগোচ্ছিল ভারত। তবে নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। রেফারি চার মিনিট অতিরিক্ত সময় দেন। সেই সময়ের মধ্যেই দুই গোল করে ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনে দলটি।

৯১ মিনিটে নাজিব উল্লাহ পাকিস্তানের হয়ে টুর্নামেন্টে প্রথম গোল করেন। এর দুই মিনিট পর বক্সের মধ্যে দুর্দান্ত ভলিতে ব্যবধান কমান আলমগীর গাজী। শেষ মুহূর্তে দুই গোল করেও অবশ্য হার এড়াতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

পেনাল্টি মিসের আক্ষেপ নিয়েই ম্যাচ শেষ করতে হয়েছে পাকিস্তানকে। বিশেষ করে প্রথমার্ধে ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত।

আরও পড়ুন

দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০০৯ ও ২০১৮ সালে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপের আয়োজক ছিল। ওই দুই আসরেও ভারত ও পাকিস্তান অংশ নিয়েছিল, তবে মুখোমুখি হয়নি দল দুটি। ২০০৩ সালের পর ২০২৬ সালে আবারও ঢাকায় সাফের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হলো তারা।

সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে দুই দলের খেলোয়াড়দের করমর্দন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। তবে ফুটবল মাঠে দেখা গেছে ভিন্ন চিত্র। ম্যাচ চলাকালে দুই দলের খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল। খেলা শেষে পরস্পরের সঙ্গে করমর্দন করেন তাঁরা। এমনকি কোনো দলের খেলোয়াড় মাঠে চোট পেলে প্রতিপক্ষের খেলোয়াড়রাও সহায়তায় এগিয়ে আসেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: