শিরোনাম
দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সইদেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীসাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনাখুলনায় বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাদেশের সংবিধান সব নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা ও সম-অধিকার নিশ্চিত করেছে: ডেপুটি স্পিকারনাহিদ ইসলামকে আইনি নোটিশলং মার্চ ও ফাঁকা গ্যাস সিলিন্ডার দেখিয়ে জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না : মীর শাহে আলমএইচএসসিতে এক-দুই বিষয়ে অকৃতকার্যদের পরীক্ষা শুরু ২ ডিসেম্বর: শিক্ষামন্ত্রীমোংলা অর্থনৈতিক অঞ্চল উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা সই

দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৫ নভেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তরুণ ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। একই সময়ে ভার্চুয়ালি দেশের ৫০৩টি উপজেলাতেও এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে স্টেডিয়ামে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও ভারপ্রাপ্ত সচিব মাহফুজুল আলম খান তাকে স্বাগত জানান।

প্রধানমন্ত্রী স্টেডিয়ামে প্রবেশের সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থী ও তরুণ ক্রীড়াবিদরা হাত নেড়ে তাকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও গ্যালারির দিকে হেঁটে গিয়ে হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

এরপর বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রতিযোগিতায় অংশ নেওয়া কয়েকজন তরুণ ক্রীড়াবিদের সঙ্গে কথা বলেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে চীনের একদল শিক্ষার্থী ঐতিহ্যবাহী চীনা ড্রাগন ও সিংহ নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিযোগিতার দ্বিতীয় আসরে অনলাইনে মোট ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছে।

‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এর লক্ষ্য তৃণমূল পর্যায়ের শিশু-কিশোরদের মধ্য থেকে ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের  বিকাশের সুযোগ তৈরি করা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ক্রীড়া অধিদপ্তর এ উদ্যোগ বাস্তবায়ন করছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে দেওয়া অঙ্গীকারের অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে।

আশির দশকের জনপ্রিয় প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ থেকে অনুপ্রাণিত হয়ে খেলাধুলায় তরুণ প্রতিভা খুঁজে বের করার মাধ্যমে সেই কর্মসূচির চেতনা ফিরিয়ে আনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ শতাধিক ব্যক্তির হিসাব জব্দের নির্দেশনা

দ্বিতীয় আসরে আগের আটটি ইভেন্টের সঙ্গে ভলিবল ও টেবিল টেনিস যুক্ত করা হয়েছে। ফলে মোট ইভেন্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে। অংশগ্রহণকারীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১৪ বছর।

শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি ও ক্রীড়াচর্চায় অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে গত ২ মে সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতার প্রথম আসরের উদ্বোধন করা হয়েছিল।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: