শিরোনাম
এমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রীএমপিদের অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতে নির্দেশ প্রধানমন্ত্রীরদেশে কিডনি রোগী প্রায় ৩ কোটি ৮০ লাখখুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী১ হাজার বৈদ্যুতিক বাস পাচ্ছে বিআরটিসি, ঢাকায় চলবে ২০০ডিসেম্বরের প্রথম দিন থেকেই বর্ধিত বেতন পাবেন পোশাক শ্রমিকরাশিক্ষার্থীদের বহুমুখী প্রতিভার বিকাশ অত্যন্ত জরুরি: ডেপুটি স্পিকারউন্নয়ন প্রকল্পে ১৫ কোটি টাকা করে বরাদ্দ পেতে পারেন এমপিরাপ্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার: ধর্মমন্ত্রী

আইপিএলকে বিদায় জানালেন ধোনি, দায়িত্ব নিলেন টিম মেন্টরের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ৫:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আইপিএলে মহেন্দ্র সিং ধোনির খেলা নিয়ে গত কয়েক মৌসুম ধরেই চলছিল নানা জল্পনা। প্রতিবার নতুন আসরের আগে প্রশ্ন উঠেছে, আরও এক মৌসুম কি চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে তাঁকে? এবার সেই অপেক্ষার অবসান ঘটল। ক্রিকেটার হিসেবে আইপিএলকে বিদায় জানিয়ে চেন্নাই সুপার কিংসের টিম মেন্টরের দায়িত্ব নিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশের শেষ দিন। তালিকা প্রকাশের কয়েক ঘণ্টা আগেই নিজের অবসরের ঘোষণা দেন ৪৫ বছর বয়সী ধোনি। তবে চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কের ইতি ঘটছে না। এবার মাঠের বাইরে থেকে দলটির পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি।

এক বিবৃতিতে ধোনির নতুন দায়িত্বের কথা জানিয়েছে চেন্নাই সুপার কিংস। সেখানে বলা হয়েছে, ‘চেন্নাই সুপার কিংসের টিম মেন্টর হিসেবে দায়িত্ব নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর সঙ্গে পাওয়া অসংখ্য জয়, চ্যালেঞ্জ ও স্মৃতি আমাদের হৃদয়ে চিরকাল থেকে যাবে। যাত্রার শুরু থেকেই তিনি আমাদের হৃদয়ে ছিলেন। আমাদের গৌরবের পথে এগিয়ে নেওয়া থেকে শুরু করে সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো—‘থালা’ সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। চেন্নাইও চিরকাল তাঁর ঘর হয়ে থাকবে।’

ধোনির সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির দীর্ঘ সম্পর্কের কথা তুলে ধরেছেন চেন্নাই সুপার কিংসের মালিক এন শ্রীনিবাসন। তিনি বলেন, ‘এমএস ধোনি ছাড়া সিএসকে হয় না। প্রায় দুই দশক ধরে জয়, পরাজয় ও মাঝের সব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমরা একসঙ্গে পথ চলেছি এবং বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটাই কারণ—আমরা একে অপরের ওপর কখনো আস্থা হারাইনি। সেই বিশ্বাসই এই যাত্রাকে সম্ভব করেছে।’

২০০৮ সালে ধোনিকে দলে নেওয়ার সিদ্ধান্তের স্মৃতিচারণ করে শ্রীনিবাসন আরও বলেন, ‘২০০৮ সালে আমি জোর দিয়ে বলেছিলাম, ধোনিকে সিএসকের অংশ হতেই হবে। পরে প্রমাণিত হয়েছে, এটাই ছিল আমার নেওয়া সেরা সিদ্ধান্ত। চেন্নাইয়ের হয়ে ধোনি যেসব সাফল্য পেয়েছেন, শুধু সে কারণে নয়; বরং মানুষ হিসেবে তিনি যেমন, সে কারণেও। ধোনি সব সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন। চেন্নাই সব সময় তাঁর ঘর হয়ে থাকবে।’

আরও পড়ুন

ছোট বোন চ্যাম্পিয়ন, বড় বোন রানারআপ

২০০৮ সালে আইপিএলের প্রথম আসর থেকেই চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত ধোনি। মাঝখানে নিষেধাজ্ঞার কারণে ২০১৬ ও ২০১৭ মৌসুমে খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে। সব মিলিয়ে চেন্নাইয়ের হয়ে ১৭ মৌসুমে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে পাঁচবার আইপিএল ও দুবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছে দলটি।

ব্যাট হাতেও চেন্নাইয়ের হয়ে অসাধারণ অবদান রেখেছেন ধোনি। দলটির জার্সিতে ৩৮.৩০ গড়ে এবং ১৩৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৪৩৯ রান। ২০০৭ সালে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়কের বিদায়ে আইপিএলের একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটলেও চেন্নাইয়ের সঙ্গে তাঁর নতুন যাত্রা শুরু হচ্ছে ভিন্ন ভূমিকায়।


ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: