শিরোনাম
সার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুরসার্বক্ষণিক নজরদারিতে শাহজালালসহ দেশের সব বিমানবন্দরকুতুবজোমে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের অনুমোদন পেল চীনসরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটির ৯ম বৈঠক অনুষ্ঠিতনিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখবনিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রীতারেক রহমানের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীএমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনিতিন দেশ থেকে এলএনজি কিনবে সরকার, রমজানে আসছে ৬২০০ টন খেজুর

সাফ সেমিফাইনালের টিকিটের দাম ১ হাজার টাকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। শেষ চারে স্বাগতিক বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। এর আগে বিকেল ৩টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ভুটান। দুই ম্যাচের প্রতিটির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা।

গ্রুপ পর্বের ম্যাচগুলো পর্যন্ত টিকিটের দাম প্রকাশ করেছিল আয়োজকরা। তবে সেমিফাইনাল ও ফাইনালের টিকিটের মূল্য আগে জানানো হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরের পর সেমিফাইনালের টিকিটের দাম ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। টিকিফাই প্ল্যাটফর্মে শুরু হয়েছে টিকিট বিক্রি।

সাফের মার্কেটিং স্বত্ব কেনা প্রতিষ্ঠান টিএসএর প্রধান নির্বাহী সজীব রশিদ বলেন, ‘ইতোমধ্যে প্রায় ১১ হাজার টিকিট বিক্রি হয়েছে। টিকিটের চাহিদা ভালোই।’ গতকাল বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের দাম ছিল ৮০০ টাকা। তবে সেমিফাইনালের দুই ম্যাচের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা।

আরও পড়ুন

পার্বতীপুরে ট্রেনযাত্রীর মুরগির মাংস চুরির অভিযোগে ৩ মাসের কারাদণ্ড

এদিকে, দ্বিতীয় সেমিফাইনাল রাত সাড়ে ৮টায় শুরু হওয়ায় দর্শকদের বাড়ি ফেরা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে খেলা ড্র থাকলে তা গড়াবে অতিরিক্ত সময়ে। সেখানেও ফল না এলে ম্যাচের নিষ্পত্তি হবে টাইব্রেকারে। সব মিলিয়ে খেলা শেষ হতে রাত ১১টা পর্যন্ত বেজে যেতে পারে। ফলে এত রাতে খেলা দেখে পরদিন সকালে কর্মস্থল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া দর্শকদের জন্য কঠিন হতে পারে।

রাতে দ্বিতীয় সেমিফাইনাল আয়োজনের কারণ ব্যাখ্যা করে সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘জাতীয় স্টেডিয়ামে ড্রেসিংরুম দুটো। খেলা শেষ হওয়ার পর ড্রেসিং রুম ছাড়তে দেরি হয়। ফলে অন্য দলকে অপেক্ষা করতে হতে পারে। সব দিক বিবেচনা করে একদিনেই দুই সেমিফাইনাল আয়োজনের জন্য এই সময় নির্ধারণ করা হয়েছে।’

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: